১৮ সেপ্টেম্বর শুক্রবার, আইএবি অডিটোরিয়ামে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম সিয়ামের সঞ্চালনায় এসএসসি/দাখিল ও সমমান পরীক্ষা ২০২৬ এ উত্তীর্ণ শিক্ষার্থীদের নিয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬” অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ছাত্রনেতা খায়রুল আহসান মারজান।
প্রধান অতিথি বলেন, কৃতি শিক্ষার্থীরা আমাদের গৌরব, তারা দেশ ও জাতির ভবিষ্যৎ তারাই একদিন দেশ ও জাতিকে নেতৃত্ব দিবে আর এজন্য একজন কৃতি শিক্ষার্থীকে সঠিক জ্ঞান অর্জনের পাশাপাশি উত্তম চরিত্র গঠনে সচেষ্ট থাকতে হবে।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সেক্রেটারি মুফতি শিব্বির আহমাদ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সাবেক সভাপতি ও কেন্দ্রীয় শুরা সদস্য মুহাম্মাদ আলী।
উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক এম. মাসুম বিল্লাহ, দাওয়াহ্ সম্পাদক শাহ্ আব্দুল আজিজ, তথ্য-গবেষণা ও প্রচার সম্পাদক ইয়াছিন আরাফাত, আলিয়া মাদ্রাসা সম্পাদক মুসআব জামান মাশরাফি সহ প্রমুখ দায়িত্বশীলবৃন্দ।



























-20260912144331.jpg)








আপনার মতামত লিখুন :