নারায়ণগঞ্জ জেলা হেফাজত ইসলামের সভাপতি ও ডিআইটি জামে মসজিদের খতিব আল্লামা আব্দুল আউয়াল বলেছেন, দল দুইটা করতেছেন কিন্তু একজনের প্রতি আরেকজনের যে মহব্বত আর ভালোবাসা কি আছে? আমরা বর্তমানে কি অবস্থায় আছি? আমারা গোনাহর বোঝা আরও ভারী হোক আরও কিছু হোক; আমি আমার বিপক্ষওয়ালাকে একছুট লইতে পারলে নিজেকে অনেক কিছু মনে করে থাকি। কলম তো দুশমনের হাতে। যখন যা মনে চায় তাই লিখে থাকি। সমালোচনার সবচেয়ে বড় পাত্র হলো ফেসবুক। ফেসবুকের কমেন্ট সমালোচনার শব্দ যখন আমার বুঝে যা আসে তাই লিখি।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) জুমআর নামাজের খুতবার বয়ানে তিনি এসব কথা বলেন। আল্লামা আব্দুল আউয়াল বলেন, ইসলামী দলগুলো একটা ফ্ল্যাটফর্মে আনার জন্য এটা আমাদের সকলের প্রাণের দাবী। যারা সত্যিকার অর্থে ইসলামী দল তাদেরকে একটা ফ্ল্যাটফর্মে আনি। নির্বাচনে আগে চেষ্টা করেছিলাম পারিনি। সারাদেশে কমেন্ট লিখিতে গিয়ে কিযে থাকি; সামান্যতম চিন্তা করি নাই এই লেখাটার কারণে যে কেয়ামতের ময়দানে জবাবদিহি করতে হবে। বর্তমান অবস্থায় গুনাহর বোঝা ভারী করার জন্য এটাই যথেষ্ট।
তিনি আরও বলেন, মহিব্বুল্লাহ বাবুনগরীর ব্যাপারে এতো আক্রোশ কেন? এর আগে আমাকেও বাদ দেয়নি। আক্রোশটা আমাদের একজাতীয় ভাইদের। ওইভাইদের যারা ইসলামটা করে সে ইসলামটার বিপক্ষে মহিব্বুল্লাহ বাবুনগরীর কথা গেছে। সে নির্বাচনে আগে মহিব্বুল্লাহ বাবুনগরীকে আল্লাহর দুশমন ফেরাউন বলে কমেন্ট ভরে ফেলেছে। আপনার সাথে উপড়ওয়ালার চুক্তি হয়ে গেছে মহিব্বুল্লাহ বাবুনগরী মরবে আর জাহান্মামে যাবে? সমালোচনা করতে করতে জাহান্নামের কিনারে চলে যাচ্ছি। গীবতের শাস্তি অনেক কঠিন। যিনাহর গুনাহের থেকে বেশি শাস্তি গীবত।































-20260912144331.jpg)








আপনার মতামত লিখুন :