News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

মহানগর খেলাফত ছাত্র মজলিসের সিরাত সন্ধ্যা ও পুরস্কার বিতরণ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২৬, ০৯:৫৮ পিএম মহানগর খেলাফত ছাত্র মজলিসের সিরাত সন্ধ্যা ও পুরস্কার বিতরণ

বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস নারায়ণগঞ্জ মহানগরীর উদ্যোগে ‘সিরাত সন্ধ্যা হৃদয়ে মুহাম্মদ ﷺ’, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সিরাত ও জাতীয় নানা বিষয়ে আয়োজিত কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জ মহানগর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস নারায়ণগঞ্জ মহানগরীর সভাপতি মুহাম্মদ আতিকুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আবদুল আজিজ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগরীর সাধারণ সম্পাদক আল আমিন রাকিব, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় বাইতুল মাল সম্পাদক আহমাদ মুরসালিন, যুব মজলিস নারায়ণগঞ্জ মহানগরীর সভাপতি মাওলানা ফাতীহ মুহাম্মাদ সোলাইমান,  ছাত্র মজলিস ঢাকা মহানগরীর সাবেক সভাপতি মাওলানা সাকিব সাইফি ও নারায়ণগঞ্জ মহানগরের  সাবেক সভাপতি ইমরান শফি।

অনুষ্ঠানে বক্তারা মহানবী হযরত মুহাম্মদ ﷺ-এর পবিত্র জীবন, আদর্শ ও চরিত্র অনুসরণের গুরুত্ব তুলে ধরেন। তরুণ প্রজন্মকে নবীপ্রেমে উজ্জীবিত হয়ে নৈতিক ও আদর্শিক জীবন গঠনের পাশাপাশি জ্ঞানচর্চা ও সমাজের কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানের অংশ হিসেবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে ইসলামী সংগীত, নাশিদ সহ বিভিন্ন পরিবেশনা উপস্থিত দর্শকদের মাঝে ভিন্নধর্মী আবহ তৈরি করে। এছাড়া সিরাত ও জাতীয় নানা বিষয়ে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মুহাম্মদ আবদুল আজিজ।

অনুষ্ঠানে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস নারায়ণগঞ্জ মহানগরীর বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, নেতাকর্মী, শিক্ষার্থী ও সুধীজন উপস্থিত ছিলেন।

এসময় আরও উপস্থিত ছিলেন বিকেএম মহানগরীর সহ-সভাপতি নূরে আলম, হাজী আবু সাঈদ, ছাত্র মজলিস নারায়ণগঞ্জ মহানগরীর সাংগঠনিক সম্পাদক মোঃ নাজমুল হুদা রনি, প্রশিক্ষণ সম্পাদক শেখ আশরাফ বিন মুজিব, সমাজ কল্যান সম্পাদক আশরাফ খন্দকার, প্রচার সম্পাদক সাব্বির রহমান, সদস্য আবদুুর রহমান সা'দ ও নূর মোহাম্মদ সহ বিভিন্ন শাখার দায়িত্বশীলবৃন্দ।