"দায় নয়, দায়িত্ব এ এক নিষিদ্ধ নেশা! চিৎকার নয়, তোষামোদ নয়, সাহসী প্রশ্ন" স্লোগানে নারায়ণগঞ্জে আনুষ্ঠানিকভাবে পরীক্ষামূলক যাত্রা শুরু করেছে অনুসন্ধানভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল ‘নারায়ণগঞ্জ ওয়াচ ডগ’।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বাদ আছর নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ওয়াজ উদ্দিন সুপার মার্কেটের ৩য় তলায় মিলাদ ও দোয়ার মধ্য দিয়ে পোর্টালটির কার্যালয় উদ্বোধন ও আনুষ্ঠানিক সূচনা করা হয়।
নিউজ পোর্টালটির সম্পাদক সাদেকুর রহমান, নির্বাহী সম্পাদক আল আমীন এবং ব্যবস্থাপনা সম্পাদক আকাশের অক্লান্ত প্রচেষ্টায় প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হলো।
উদ্বোধনী মিলাদ ও দোয়া মাহফিলে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন মোস্তাক আহমেদ শাওন, অ্যাডভোকেট মনির হোসেন, শাহাদাত হোসেন স্বপন, রাশেদুল ইসলাম রাজু, এমএ শাহীন, মোহাম্মদ সোহেল রানা, জাকির হোসেন, শাহাদাত, তারা মিয়া, সোহেল রহমান, মো. সাদ্দাম হোসেন মুন্না, লিটন চৌধুরী, রাসেল আহমেদ, মোহাম্মদ নাদিম মাহমুদ, শিপন আহমেদ প্রমুখ।



























-20260912144331.jpg)








আপনার মতামত লিখুন :