News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

অসহায় ও নিপীড়িত মানুষের ভরসাস্থল মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২৬, ০৯:৫৭ পিএম অসহায় ও নিপীড়িত মানুষের ভরসাস্থল মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশন

নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় সামাজিক কর্মকাণ্ডে বেশ আলোচিত হয়ে উঠে মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশন। নারায়ণগঞ্জ-২ আসনের এমপি ও বিএনপির ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদের বাবার নামে গড়ে উঠা এ ফাউন্ডেশনের চেয়ারম্যান ছোট ভাই রাকিবুল ইসলাম। গত এক বছর ধরে চিকিৎসার অভাবে থাকা লোকজনদের পাশে দাঁড়ানো, অসহায় শিক্ষার্থীদের সহযোগিতা, বন্যার্তদের পাশে মানবিক সহায়তা, রোজার ঈদে অসহায়দের ঈদ সামগ্রী প্রদান, বস্ত্র বিতরণ, কোরবানীর ঈদের গরুর মাংস বিতরণ সহ নানা কারণে আলোচনায় ফাউন্ডেশন।

রাকিবুল ইসলাম রাকিব নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে মেয়র পদে আগ্রহী। অনুসারীরা তাকে মেয়র পদে লড়ার জন্য চাপ দিচ্ছেন।

তবে রাকিব বলছেন, তিনি জনসেবামূলক কাজের মধ্যে নিজেকে নিয়োজিত রাখতে চান। বাকি সিদ্ধান্ত জনগণের।

নিজের বাবার নামে গড়া ফাউন্ডেশন (মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশন) এর মাধ্যমে ইতোমথধ্যে রাকিব বেশ আলোচনায় এসেছেন। সবশেষ এসএসসি পরীক্ষা উপলক্ষ্যে বিভিন্ন কেন্দ্রের সামনে সেবামূলক ক্যাম্প স্থাপন করে তিনি এবার শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের কাছে পরিচিত হয়ে উঠেন।

রোজার মধ্যে অসহায়দের ইফতার বিতরণ করেন তিনি। রোজার ঈদের আগে হাজার হাজার মানুষকে ঈদ সামগ্রী বিতরণ করেন তিনি। অসহায় মানুষ এসব সামগ্রী পেয়ে সন্তোষ প্রকাশ করেন।

এছাড়াও চিকিৎসার অভাবে থাকা কয়েকজনকে নগদ অর্থ তুলে দেন রাকিব।

প্র্যো একটিভ হাসপাতালে এক শিশুর মৃত্যুর পর টাকার অভাবে লাশ নেওয়া সম্ভব হচ্ছিল না পরিবারের। খবর পেয়ে রাকিব টাকা পাঠিয়ে সেটার সমাধান করেন।

অনুসারী এও বলছেন, রাকিব গত কয়েক বছর ধরে সিটি এলাকার বিভিন্ন স্থানে অসহায়দের পাশে ছিলেন। কখনো আর্থিক অনুদান কিংবা সহযোগিতার হাত বাড়িয়ে দেন তিনি। কিন্তু এগুলো প্রকাশ ও প্রচার করা হয়নি। বরং নিভৃতে কাজ করেছেন তিনি। সেসব কারণেই সিটি করপোরেশন এলাকাতে অনুসারীরাও চান রাকিব সামনে আসুক।

অনুসারীরা বলছেন বিগত ১৭ বছর আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপির নির্যাতিত ও বিপদগ্রস্ত নেতাকর্মীদের কাছে তিনি ছিলেন ভরসারস্থল। এখন প্রতিদান স্বরূপ এসব নেতাকর্মীরা রাকিবকে সামনে আনতে শুরু করেছেন।