News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ০৩ অক্টোবর, ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

আমলাপাড়ায় গভীর নলকূপ দিল নাসিক


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: অক্টোবর ৩, ২০২৬, ০৮:৩৯ পিএম আমলাপাড়ায় গভীর নলকূপ দিল নাসিক

নারায়ণগঞ্জ সিটি কর্পোারেশন কর্তৃক শহরের আমলাপাড়ায় ২২ কেবি সাহা বাইলেন এলাকায় গভীর নলকূপ উদ্ধোধন হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) বিকেলে শহরের আমলাপাড়ায় পঞ্চায়েত কমিটি এলাকাবাসীর পক্ষ থেকে আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে গভীর নলকূপ এর ঊদ্ধোধন করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খান।

তিনি বলেন, এখানে পানির যে সমস্যা সুপেয় পানির এটা পুরোপুরি সমাধান হতে এক-দেড় বছর আরও সময় লাগবে। এই সময়টার সময় যাতে আপনারা একটু পানি নিয়ে খেতে পারেন, সেই জন্য আমরা এই  সাবমার্সিবল পাম্পটার ব্যবস্থা করছি। আপনারা এই পাম্পটা থেকে, এই জায়গা থেকে পানি নিবেন পানি খাবেন।