News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ০৩ অক্টোবর, ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

ছাত্র মজলিস নারায়ণগঞ্জ মহানগর ও জেলা শাখা পুনর্গঠন সম্পন্ন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: অক্টোবর ৩, ২০২৬, ১০:১১ পিএম ছাত্র মজলিস নারায়ণগঞ্জ মহানগর ও জেলা শাখা পুনর্গঠন সম্পন্ন

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস নারায়ণগঞ্জ মহানগরীর বার্ষিক সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ অক্টোবর) নারায়ণগঞ্জ মহানগরী সভাপতি মুহাম্মদ শাহনেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখা পুনর্গঠন কার্যক্রম পরিচালনা করেন সংগঠনের নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতি জাকারিয়া হোসাইন জাকির।

সদস্যদের প্রত্যক্ষ ভোটে ২০২৬-২৭ সেশনের জন্য নারায়ণগঞ্জ মহানগরী সভাপতি নির্বাচিত হন মুহাম্মদ শাহনেওয়াজ এবং জেলা শাখার সভাপতি মনোনীত হন আনাস আহমদ।

মহানগরী সেক্রেটারি মনোনীত হন কামরুল হাসান মিরাজ, জেলা শাখার সেক্রেটারি মনোনীত হন মুহাম্মদ ফজলে রাব্বি।

নারায়ণগঞ্জ মহানগরীর নবনির্বাচিত সভাপতি মুহাম্মদ শাহনেওয়াজের সভাপতিত্বে এবং মনোনীত জেলা শাখার সভাপতি আনাস আহমদের পরিচালনায় সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের মুহতারাম কেন্দ্রীয় সভাপতি জাকারিয়া হোসাইন জাকির।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বায়তুলমাল ও ছাত্রকল্যাণ সম্পাদক এইচ এম শাহাব উদ্দিন, সাবেক কেন্দ্রীয় অফিস সম্পাদক মুহাম্মদ মিজানুর রহমান, খেলাফত মজলিসের নারায়ণগঞ্জ মহানগর সহ-সভাপতি অধ্যাপক শাহ আলম, সাবেক জেলা সভাপতি এমদাদুল হক, প্রভাষক মাইদুল ইসলাম, রিফাত আহমদ সাজিদ ও মুফতি তৌফিক বিন হারিছ।