News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ০৩ অক্টোবর, ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরণে দোয়া


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: অক্টোবর ৩, ২০২৬, ১০:০৭ পিএম বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরণে দোয়া

বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মো. মামুন মিয়ার রুহের মাগফিরাত কামনায় আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বঙ্গসাথী কাব ক্রীড়া ও সামাজিক সংগঠনের উদ্যোগে শনিবার বাদ এশা শহরের পশ্চিম দেওভোগ বঙ্গসাথী কাবের কার্যালয়ে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আহাম্মদ আলী রেজা উজ্জলের সভাপতিত্বে আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, মামুনের অকাল প্রয়াণ মেনে নেওয়া যায়না। জীবদ্দশায় মানুষ একজন দক্ষ সংগঠক ও নিবেদিত প্রাণ ছিলেন। অত্যন্ত দক্ষতার সাথে তিনি সংগঠনের দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি একজন ক্রীড়ামোদি ফুটবল খেলোয়ার ছিলেন। মামুন তার কর্মের মধ্যে মানুষের মাঝে চিরকাল বেঁচে থাকবে। মামুনের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন সাবেক প্যানেল মেয়র ও কাউন্সিলর ওবায়দুল্লাহ, প্রয়াত মামুনের পরিবারের সদস্য, সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার শুভ, সংগঠনের উপদেষ্টা, কর্মকর্তা ও সদস্যরা।

পরে মামুনের আত্বার মাগফেরাত কামনা করে মিলাদ ও বিশেষ দোয়া কামনা করা হয়।