নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি নির্মাণাধীন বহুতল ভবনে বিদ্যুৎস্পৃষ্টে হানিফ সিকদার নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার সকালে ফতুল্লার মুসলিমনগর এলাকায় আনোয়ার হোসেনের নির্মাণধীন ষষ্ঠ তলা ভবনে এঘটনা ঘটে।
নিহত হানিফ সিকদার (৩৫) মাগুরা জেলার শ্রীপুর থানার মালাই নগর গ্রামের মৃত. আহাম্মদ আলী সিকদারের ছেলে। সে ফতুল্লার ভোলাইল এলাকার হোসেন আলীর বাড়িতে ভাড়া থেকে নির্মান শ্রমিকের কাজ করতেন।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, হানিফ সিকদার কাজ করার সময় বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন। বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হয়। তখন তাকে সহকর্মীরা উদ্ধার করে দ্রুত ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়না তদন্তের জন্য হাসপাতালে মর্গে লাশ প্রেরন করা হয়েছে।







































আপনার মতামত লিখুন :