News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ০৩ অক্টোবর, ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

সাবেক এমপি কায়সার হাসনাতের ছোট ভাই গ্রেপ্তার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: অক্টোবর ৩, ২০২৬, ০৭:৫৩ পিএম সাবেক এমপি কায়সার হাসনাতের ছোট ভাই গ্রেপ্তার

নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক এমপি আব্দুল্লাহ কায়সার হাসনাতের ছোট ভাই সনজিদ হাসনাতকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। 

শনিবার দুপুরে সোনারগাঁয়ের মোঘরাপাড়া এলাকাস্থ নিজ মালিকানাধীন 'রেইনফরেস্ট রিসোর্ট' থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) হাসিনুজ্জামান জানান, সন্ত্রাস বিরোধী আইনে মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আজ আদালতে পাঠানো হয়েছে।