News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ০৩ অক্টোবর, ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

খুব দ্রুত গলাচিপায় রাস্তা কার্পেটিং শুরু হবে : সাখাওয়াত


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: অক্টোবর ৩, ২০২৬, ১০:০৪ পিএম খুব দ্রুত গলাচিপায় রাস্তা কার্পেটিং শুরু হবে : সাখাওয়াত

নারায়ণগঞ্জ নাগরিক শক্তির আয়োজনে ১৩ নং ওয়ার্ড এলাকায় ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি এবং বিলিসিন পাউডার ও ডেঙ্গু প্রতিরোধে কীটনাশক ছিটানো হয়।

শনিবার ৩ অক্টোবর সকালে শহরের গলাচিপা এলাকায় উক্ত কর্মসূচি উপলক্ষে র‌্যালি, লিফলেট বিতরণ শেষে ডেঙ্গু প্রতিরোধে কীটনাশক ছিটানো হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, ১৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিল মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, নাগরিক শক্তি নারায়ণগঞ্জের প্রধান সমন্বয়ক লেফট্যানেন্ট কর্নেল অবসরপ্রাপ্ত হুমায়ুন কবির, সদস্য সচিব বিপুল, সমন্বয়ক আলমগীর আজিজ ইমন, মিহির, মোস্তাফিজুর রহমান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, দীর্ঘদিন যাবত গলাচিপা এলাকায় ড্রেন নির্মাণের জন্য দুর্ভোগের জন্য দুঃখপ্রকাশ করেন। খুব দ্রুত রাস্তা কার্পেটিং হবে বলে তিনি আশ্বস্ত করেন। সেই সাথে ১৩নং ওয়ার্ডে আগামী দুই মাসে আরো ৫টি সার্মাসিবল পাম্প বসানো হবে তিনি প্রতিশ্রুতি দেন। যেসব এলাকায় নিম্ন আয়ের মানুষ বসবাস করে সে সকল এলাকা নির্ধারণ করে সেখানে এসব পাম্প বসানো হবে।