নগরীতে যানজট নিরসন ও ব্যাটারি চালিত অটো রিকশার অবাধ প্রবেশ ঠেকাতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন থেকে নাম্বার প্লেট দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ১ অক্টোবর সকাল থেকে নগরীতে এই নাম্বার প্লেট সহ অটোরিকশা চলাচল করতে দেখা গেছে।
এর আগে নাম্বার প্লেট ছাড়া অটো বিকশা শহরের প্রবেশের ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নগরীতে মাইকিং করা হয়েছে। নাম্বার প্লেট ছাড়া কোন অটো রিকশা নগরীতে চলতে দেখা গেলে সেটি জব্দ করা হবে বলেও সতর্ক করা হয়েছিলো।
সেই মোতাবেক বৃহস্পতিবার ১ সেপ্টেম্বর সকাল থেকে নগরীতে সিটি কর্পোরেশন থেকে প্রদত্ত ডিজিটাল নাম্বার প্লেট যুক্ত ব্যাটারি চালিত অটো রিকশা চলতে দেখা গেছে। মিশুক সহ সকল ধরনের ব্যাটারি চালিত রিকশায় এ প্লেট লাগানো দেখা গেছে।
সেই সাথে নগরীর বঙ্গবন্ধু সড়কের বিভিন্ন পয়েন্টে প্রবেশ পথে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যানজট নিয়ন্ত্রণের দায়িত্বে নিয়োজিত স্বেচ্ছাসেবী কর্মীদের দায়িত্ব পালন করতে দেখা গেছে। নাম্বার প্লেট বিহীন কোন অটোরিকশা বঙ্গবন্ধু সড়কে প্রবেশ করতে দেওয়া হয়নি। ফলে বৃহস্পতিবার অন্যদিনের তুলনায় বঙ্গবন্ধু সড়কের যানজট কিছুটা হলেও নিয়ন্ত্রণে ছিল।
তিন ধরণের গাড়িতে তিন ধরনের রঙের নাম্বার প্লেট লাগিয়ে অটো রিকশা গুলো নগরীতে প্রবেশ করতে দেখা গেছে।
সিটি কর্পোরেশনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে নগরবাসী। নগরীতে যাতায়াতকারী পথপচারীরা জানান, যানজট নিরসনে সিটি কর্পোরেশন থেকে অটোরিকশার ব্যাপারে যে উদ্যোগটি নেওয়া হয়েছে সেটি অবশ্যই প্রশংসনীয়। নাম্বার প্লেট প্রদান এবং তাদের বঙ্গবন্ধু সড়কে প্রবেশ করতে না দেওয়ার মধ্য দিয়ে প্রথম দিনে অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। প্রথম দিনে এই উদ্যোগকে সফল মনে হচ্ছে। কিন্তু সিটি কর্পোরেশনকে এই সফলতা ধরে রাখতে পারবে। সেই সাথে অটো রিকশার পাশাপাশি নগরীর ফুটপাত থেকে যদি হকারদের স্থানান্তর করা সম্ভব হতো তাহলে বেশ ভাল হতো।





































আপনার মতামত লিখুন :