নারায়ণগঞ্জ শহরের আলোচিত জামাল হত্যা মামলায় মৃতুদণ্ডপ্রাপ্ত ও আজমেরী ওসমানের সহযোগি মো. মনিরুল ইসলাম রঞ্জু ওরফে গালপোড়া রঞ্জুকে আটক করা হয়েছে। শনিবার (৩ অক্টোবর) রাতে তাকে ফতুল্লা এলাকা থেকে এসআরবি এর একটি টিম তাকে আটক করে।
মো. মনিরুল ইসলাম রঞ্জু ওরফে গালপোড়া রঞ্জু (৪৪) নারায়ণগঞ্জ শহরের আল্লামা ইকবাল রোড এলাকার বাসিন্দা মো. কবির হোসেনের ছেলে। রঞ্জু ওরফে গালপোড়া রঞ্জু শামীম ওসমানের ভাতিজা আজমেরী ওসমানের সহযোগি হিসেবে পরিচিত ছিলো। গত ২৪ আগস্ট নারায়ণগঞ্জ অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতের বিচারক নাজমুন নাহার সুমি তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছিলেন।
এর আগে ২০১১ সালে শহরের প্রেসিডেন্ট রোডে একটি পরিত্যক্ত বাড়িতে জবাই করে খুন করা হয় সিএনজিচালিত অটোরিকশাচালক জামালকে। অবৈধ অস্ত্র ও মাদক পরিবহনে রাজি না হওয়ায় তাঁকে খুন করে বস্তাবন্দি করে পরিত্যাক্ত ডাস্টবিনে ফেলে রাখা হয়। এই ঘটনায় মামলা হলে র্যাব-১১-এর সদস্যরা তার লাশ উদ্ধার করেন এবং আজমেরীর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে গালপোড়া রঞ্জুকে গ্রেপ্তার করেন।
পরবর্তীতে মো. মনিরুল ইসলাম রঞ্জু ওরফে গালপোড়া রঞ্জু জামিনে ছাড়া পেলে আজমেরী ওসমান কসমেটিক সার্জারি করে তাঁর মুখমন্ডলে পরিবর্তন এনেছিলেন। আজমেরী ওসমান তার দ্বারা অনেক অপরাধমূলক কর্মকাণ্ড ঘটিয়েছেন বলে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানিয়েছিলেন।







































আপনার মতামত লিখুন :