News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে লকডাউনের প্রভাব পড়েনি


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২৬, ০৭:৩৫ পিএম নারায়ণগঞ্জে লকডাউনের প্রভাব পড়েনি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঘোষিত ৪৮ ঘণ্টার লকডাউনের প্রথম দিন রোববার নারায়ণগঞ্জে কোন প্রভাব পড়েনি। সকাল থেকেই নারায়ণগঞ্জের সড়ক-মহাসড়কে যান চলাচল স্বাভাবিক ছিল।ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে যান চলাচল স্বাভাবিক ছিল। সকাল থেকেই নারায়ণগঞ্জ জেলার সর্বত্র সকল কলকারখানা ও দোকানপাট চালু রয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে সকাল থেকেই শহরের বিভিন্ন এলাকায় টহল দিচ্ছে বিজিবি, এসআরবি, পুলিশ  আনসার সদস্যরা। গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা চৌকি বসিয়েছে পুলিশ। এছাড়া গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি স্থাপনার সামনে নিরাপত্তার দায়িত্ব পালন করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

নারায়ণগঞ্জ জেলার নিরাপত্তায় বর্তমানে ৭ প্লাটুন বিজিবি, ৪ প্লাটুন আনসার, সহস্রাধিক পুলিশ সদস্যের পাশাপাশি এসআরবি ও গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করছেন।

সাধারণ মানুষ ও গাড়িচালকরা জানান, নারায়ণগঞ্জে লক ডাউনের কোন প্রভাব পড়েনি। পলাতক আওয়ামীলীগের ডাকা লকডাউনে সাধারণ মানুষের কোন সমর্থন নেই। যান চলাচল স্বাভাবিক রয়েছে। সকল শিল্পকারখানা চালু রয়েছে। সকল দোকান ব্যবসা প্রতিষ্ঠান খোলা রয়েছে।