News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

সেতু নির্মাণে বাধা ছিলো না, লোকাল এমপি বাধা দিয়েছে ঘটনা সত্য না


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২৬, ০৮:২২ পিএম সেতু নির্মাণে বাধা ছিলো না, লোকাল এমপি বাধা দিয়েছে ঘটনা সত্য না

নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্যর রাজনৈতিক সচিব ও মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কাউছার আশা বলেছেন, আমাদের রাজনীতি করি একটা প্রবণতা আছে, যা পারি তাহা বলি। আবার যা পারি না বা সম্ভব না তাহাও বলি। বন্দরে এই যে (মদনপুর-মদনগঞ্জ) রেলওয়ে যে জায়গা আছে সেটা রোড এন্ড হাইওয়ে সাথে কথা হয়ে গেছে। আমাদের এই রাস্তাটি এশিয়ান হাইওয়ের সাথে যুক্ত হবে। মদনপুর-মদনগঞ্জ রোডটি অনেক বড় রাস্তা নির্মাণ হবে।

বন্দর উপজেলার নবীগঞ্জের নোয়াদ্দা কাইতাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ‘খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল’ এ স্লোগানে নোয়াদ্দা যুব সমাজের উদ্যোগে ডে-নাইট ফ্রিজ ও টিভি কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

আশা আরও বলেন, কদম রসূল সেতু নিয়ে কোন বাধাই ছিলো না। এখানে একটি মাজার রয়েছে সেটা নিয়ে অনেক ধরনের নিউজ হয়েছে। মাজারের স্থাপনা বা সরানো নিয়ে কোন কথা ছিলো না। এখানে একটি ডিজাইন আছে, সেটা কবরের উপর পিলারটি পড়ে। এতে কথা হয়েছিলো পিলারটি যেন সরাসরি কবরে উপরে না পড়ে। পুরো ঘটনার মধ্যে একটি অংশ কার্ট করে বলা হয়েছে ‘লোকাল এমপি এটা বাধা দিয়েছেন’। এতটুকু নিউজ করে একটি নেগেটিভ চিন্তাভাবনা সৃষ্টি করেছে, আসলে এটা খুবই দুঃখজনক।

পিতা-দাদাকে আশা বলেন, অ্যাডভোকেট আবুল কালাম আপনাদের সকলের ভোটে চারবার নির্বাচিত সংসদ সদস্য। উনার বাবা জালাল হাজী এই ৫ আসনে নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। আমরা বন্দরের গর্বিত সন্তান হিসেবে বলে থাকি। সুতরাং বন্দরের বিপক্ষে যাবার কোন মানিসকতা নেই। রাজনীতি স্বার্থান্বেসী মহল চেষ্টা করছে এই পরিস্থিতি অপব্যাখা করার জন্য। অবশেষে বন্দরবাসী বিজয় হয়েছে, ব্রীজও হবে এখানে যে কবর রয়েছে, সেটাও যেন রক্ষিত থাকে। এটাই আমাদের প্রত্যাশা ছিলো।