News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩

আওয়ামী লীগ ধরে ফোন দিলে পুরস্কার দিবেন সাখাওয়াত


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২৬, ০৭:১৬ পিএম আওয়ামী লীগ ধরে ফোন দিলে পুরস্কার দিবেন সাখাওয়াত

নেতাদের পুরস্কৃত করার ঘোষণা দিয়ে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আহবায়ক ও নাসিকের প্রশাসক সাখাওয়াত হোসেন খান বলেছেন, কোন নামধারী পদধারী যুবলীগ ছাত্রলীগ আওয়ামী লীগে আছে, তাদের ধরে আমাদের ফোন দিবেন। তাদের ধরতে পুলিশ পাঠাবো কিন্তু মারবেন না। যেহেতু তারা দেশের বিরুদ্ধে, দেশের স্বাধীনতা বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে সুতরাং তাদেরকে আর প্রশ্রয় দেয়া যায় না। একটি নিষিদ্ধ দল দেশের অরাজকতা সৃষ্টি করবে, এর বরদাস্ত করা হবে না। ঐক্যবদ্ধ হয়ে আপনার নিজেদের শরীরের তেজ নিয়ে দলের নিদের্শনা পালন করবেন।

রোববার ২৯ নভেম্বর হোসিয়ারি সমিতির মিলনায়তনে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির ১ডিসেম্বর ঢাকা সমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভায় তিনি একথা বলেন। মহানগর বিএনপির অধিনে নারায়ণগঞ্জ সদর থানা, বন্দর থানা, বন্দর উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের কঠোর নির্দেশনার কথা উল্লেখ করে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে রাজপথের আন্দোলন-সংগ্রামে যারা কঠোর অবস্থানে থাকবে না, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এমনকি আন্দোলনে সক্রিয় ভূমিকা না রাখলে সংশ্লিষ্ট কমিটিও বাতিল করা হবে। দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে নেতাকর্মীদের রাজপথে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। দলের নির্দেশনা অমান্য করে নিস্ক্রিয় থাকার কোনো সুযোগ নেই। আন্দোলন-সংগ্রামে যারা দলের পক্ষে দৃঢ় অবস্থান নেবেন না, তাদের বিষয়ে কঠোর সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হবে।