নারায়ণগঞ্জের ফতুল্লায় পুলিশ কনস্টেবল আনোয়ার মোল্লা হত্যা মামলায় গ্রেপ্তারকৃত ছয়জনের মধ্যে দুইজন আদালতে স্বীকারোক্তিম‚লক জবানবন্দি দিয়েছেন।
শুক্রবার ২৭ নভেম্বর নারায়ণগঞ্জ সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক ইয়াসিন আরাফাতের আদালতে আব্দুস সামাদ ও মাহমুদুল হাসান জবানবন্দি দিয়েছেন। তারা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযানে গ্রেপ্তার হয়ে রিমান্ডে ছিলেন। এছাড়া রিমান্ডে রয়েছেন ডেভিডের তার ভাই আব্দুল্লাহ, জাবেদ কায়সার আজাদ ও আদর। এখনো চিকিৎসাধীন অবস্থায় রয়েছে গ্রেপ্তারকৃত গুলিবিদ্ধ রিয়াজ ওরফে ডেভিড।
আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এ ঘটনায় মাদক কারবারি ডেভিডের নেতৃত্বাধীন একটি সংঘবদ্ধ মাদক সিন্ডিকেটের সংশ্লিষ্টতার বিষয়টি সামনে এসেছে।
জানা গেছে, গ্রেপ্তারকৃত ডেভিডের নিয়ন্ত্রণে হাশেমবাগে প্রায় ৪০ থেকে ৪৫ জন মাদক বিক্রেতা কাজ করতেন। তারা অনেকটা চাকরিজীবীদের মতো নির্দিষ্ট নিয়ম ও নির্দেশনা মেনে মাদক বিক্রি করেন। প্রতিদিন তাদের কাছে একটি করে মোবাইল ফোন, একটি সুইচ গিয়ার ও ইয়াবা সরবরাহ করা হত। বিক্রেতারা প্রতিদিন নির্ধারিত পরিমাণ ইয়াবা বিক্রি করে বিক্রির টাকা ডেভিডের কাছে জমা দিতেন। এরপর তাদের দৈনিক পারিশ্রমিক দেওয়া হতো। পুরো কার্যক্রমটি একটি নির্দিষ্ট নিয়মের মাধ্যমে পরিচালিত হয়।
গত ২২ নভেম্বর রাতে ফতুল্লার কাশীপুর ইউনিয়নের হাশেমবাগ এলাকায় গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে যান শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়ির এএসআই আব্দুস সাত্তার ও কনস্টেবল আনোয়ার মোল্লা। তাঁরা সাদা পোশাকে দায়িত্ব পালন করছিলেন। এ সময় ধারালো অস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা চালায়। এএসআই সাত্তার প্রাণে বাঁচলেও হামলাকারীদের ছুরিকাঘাতে নিহত হন কনস্টেবল আনোয়ার।









(49)-20261128145427.jpg)
-20261128142443.jpg)
























আপনার মতামত লিখুন :