News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

৭ ইউনিয়নে মশক নিধন ওষুধ ও ফগার মেশিন বিতরণ কার্যক্রম


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২৬, ০৯:৫৯ পিএম ৭ ইউনিয়নে মশক নিধন ওষুধ ও ফগার মেশিন বিতরণ কার্যক্রম

ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ, জনস্বাস্থ্য-সুরক্ষা, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতকরণে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ৭টি ইউনিয়নে মশক নিধন ওষুধ ও ফগার মেশিন বিতরণ করা হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে নারায়ণগঞ্জ এর জেলা প্রশাসক মো. রায়হান কবির। এরপর মশক নিধন কর্মসূচির আওতায় সদর উপজেলার বিভিন্ন এলাকায় এই পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. রায়হান কবির নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলা, মশাবাহিত রোগ প্রতিরোধে প্রশাসনিক উদ্যোগের পাশাপাশি প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানান।

তিনি আরও বলেন, সদর উপজেলার প্রতিটি ইউনিয়নে নিয়মিত ফগিং ও লার্ভিসাইডিং কার্যক্রম চালানো হবে। ডেঙ্গু মোকাবিলায় কোনো ধরনের গাফিলতি সহ্য করা হবে না।