News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

‘আই লাভ ইউ’ বলেই পুলিশকে ছুরিকাঘাত


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৬, ১০:২৩ পিএম ‘আই লাভ ইউ’ বলেই পুলিশকে ছুরিকাঘাত

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার কাশীপুরের হাসেমবাগ এলাকাতে সাদা পোশাকে যান এএসআই সাত্তার ও কনস্টেবল আনোয়ার। ওই সময়ে এলাকাতে তথ্য সংগ্রহের সময়ে হঠাৎ করে সজীব নামের একজনকে হাতেনাতে মাদক সহ ধরে ফেলা হয়। বিষয়টি টের পেয়ে অন্যরা সোর্স মনে করে আনোয়ারকে আটকে ফেলে। তখন সাত্তার দৌড়ে পালিয়ে যায়। ডেভিড ও আব্দুল্লাহ তখন সেখানেই ছিলেন। ছিলেন কালাম নামের আরেকজন। এ তিনজন মিলে নির্দেশ দেয় মেরে ফেলতে। তখন বাকিরা মিলে আনোয়ারকে টেনে হেচড়ে মাটিতে ফেলে ধারালো অস্ত্রের আঘাতে ছুরিকাঘাত করে। আনোয়ার নিজেকে পুলিশ জানালে হত্যাকারীরা ‘আই লাভ ইউ’ বলে ফের মারতে থাকেন।

আনোয়ার হত্যার ঘটনায় গ্রেপ্তার হয়েছেন ৬ জন। তাদের মধ্যে ডেভিড পায়ে গুলিবিদ্ধ হয়েছে। বাকিদের নিয়ে অভিযানে বের হয় ডিবি পুলিশ। ওই সময়ে তারা পুলিশকে হত্যার বর্ণনা দেন।

এ ঘটনায় আনোয়ারকে হত্যার ঘটনাস্থলে তল্লাশী করে বোমা তৈরীর সরঞ্জাম, ৩ টি ধারালো দেশীয় অস্ত্র, ১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, ২৪ নভেম্বর দিনগত রাত ২টায় মুন্সিগঞ্জ জেলার সদর থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনার প্রধান মাস্টার মাইন্ড খ্যাত কুখ্যাত মাদক সম্রাট আব্দুল্লাকে আটক করা হয়। তার দেওয়া তথ্য মতে দিবাগত রাত সাড়ে ৩টায় নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন দেওভোগ পানির ট্যাংকি ও তাসলিম পট্টি এলাকায় অভিযান করে ঘটনায় জড়িত আরো ২ দুষ্কৃতিকারী সামাদ ও হাসানকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামি সামাদ ও হাসানের দেওয়া তথ্য মতে সকাল আনুমানিক ৮টায় নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন তাসলিম পট্টির নুর হোসেনের পরিত্যক্ত বিল্ডিংয়ে অভিযান করে হত্যাকান্ডের প্রধান আসামী ডেভিডকে গ্রেফতার করতে গেলে গ্রেফতার এড়ানোর চেষ্টা করে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে।

এছাড়া এসআরবির পৃথক আরেকটি দল আদর ও আজাদ নামে আরও দুʼজনকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে ডেভিড ছাড়া অন্যদের ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত।