নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো: রায়হান কবিরের সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন নারায়ণগঞ্জ যুব সংসদের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।
রবিবার (২৯ নভেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ যুব সংসদের সভাপতি এ এইচ মুন্না ও সাধারণ সম্পাদক নুরুদ্দিন সাগর।
আরও উপস্থিত ছিলেন সাংবাদিক ও মানবাধিকার কর্মী এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ, সুমন রায়, মাহাবুব, রিপন সিকদার, সফিকুল ইসলাম, মাসুদ, স্বপনসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
সাক্ষাৎকালে নেতৃবৃন্দ জেলা প্রশাসককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন। একটি শান্তিপূর্ণ, মাদকমুক্ত ও মানবিক নারায়ণগঞ্জ গঠনের প্রত্যয় নিয়ে নারায়ণগঞ্জ যুব সংসদ গঠন করা হয়েছে বলে জানান তারা।
















(49)-20261128145427.jpg)
-20261128142443.jpg)

















আপনার মতামত লিখুন :