নারায়ণগঞ্জ শহরের সাথে বন্দরসহ আশপাশের এলাকার যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম নবীগঞ্জ-হাজীগঞ্জ খেয়াঘাট। প্রতিদিন হাজার হাজার পোশাক শ্রমিক, শিক্ষার্থী ও সাধারণ মানুষ এই ঘাট দিয়ে যাতায়াত করেন। জনগুরুত্বপূর্ণ এই ঘাট কেন্দ্রিক নানা অনিয়ম, অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী হয়রানির অভিযোগ দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
অক্টোবরের শেষ দিকে ও নভেম্বরের শুরুতে ঘাট পারাপারে ২ টাকার ভাড়া বাড়িয়ে ৩ টাকা আদায় করা নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দেয় এবং এটিকে নিয়ম হিসেবে উল্লেখ করে সামাজিক মাধ্যমে প্রতিবাদ জানানো হয়।
ইজারাদারের ট্রলারে পার হলে নির্ধারিত ২ টাকা টোল দেওয়ার নিয়ম থাকলেও সাধারণ নৌকায় পারাপারের ক্ষেত্রে কোনো টোল লাগার কথা নয়। কিন্তু টোল আদায়কারীরা সাধারণ নৌকার যাত্রীদের কাছ থেকেও জোরপূর্বক টোল আদায় করার চেষ্টা করেন।
সরেজমিনে ও ভুক্তভোগীদের সাথে কথা বলে জানা যায়, ঘাটটিতে সরকার নির্ধারিত ভাড়ার কোনো তোয়াক্কা করা হচ্ছে না। আগে যেখানে নদী পারাপারে ২ টাকা ভাড়া নেওয়া হতো, সেখানে এখন জোরপূর্বক ৩-৫ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে। ঘাট ভাড়া দেয়ার পরে নৌকায় উঠলেও যাত্রীদের গুনতে হচ্ছে ৫ থেকে ২০ টাকা। সাথে মালামাল থাকলে তাদের ভাড়া চাওয়ার সংখ্যা বেড়ে যায় যা রাত হলে দ্বিগুন তিনগুনে পৌছে। ভাড়া নিয়ে কোনো যাত্রী প্রতিবাদ করলে ঘাটে নিয়োজিত মাদকাসক্ত কর্মীদের দুর্ব্যবহার ও হুমকির মুখে পড়তে হয়। বিশেষ করে নারী যাত্রী ও স্কুল-কলেজগামী ছাত্রীরা ঘাট পারাপারের সময় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্যমতে, ঘাটে কর্মরত কিছু যুবক নারী যাত্রীদের দেখলেই অশালীন ও আপত্তিকর মন্তব্য ও অঙ্গিভঙ্গি করে, যা নিয়ে প্রায়ই এই ঘাটে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ভুক্তভোগী যাত্রী এবং স্থায়ী বাসিন্দাদের অভিযোগ রয়েছে, ঘাটে টিকিট কাটা ও শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত কর্মীদের অধিকাংশই অদক্ষ এবং অসংযত আচরণে অভ্যস্ত। এছাড়াও এরা অধিকাংশই মাদক আনা-নেয়া, সেবন, এবং শেল্টারও দিচ্ছে গোপনে। এই পথে উপার্জিত আয়ের অংশ রাজনৈতিক নেতা এমনকি প্রশাসনের পকেটেও যায়। এছাড়াও খেয়াঘাট ও আশপাশের এলাকায় কিশোর গ্যাংয়ের আড্ডা, ইভটিজিং এবং মাদক সেবনের কারণে সাধারণ মানুষ আতঙ্কে থাকেন। এছাড়াও ঘাট সংলগ্ন ওয়াকওয়েতে ছিনতাই ও হয়রানির ঘটনাও নিত্য নৈমিত্তিক ব্যাপার।









(49)-20261128145427.jpg)
-20261128142443.jpg)
























আপনার মতামত লিখুন :