নারায়ণগঞ্জের এক সময়ে আলোচিত ছিলেন নূর হোসেন। তিনি ছিলেন সিদ্ধিরগঞ্জের অঘোষিত নিয়ন্ত্রক। ধরাকে সরা জ্ঞান করে মাদক, জবর দখল, অপরাধের সব কিছু নিয়ন্ত্রন করতেন। একই পন্থায় রয়েছে এখন শহীদ বাহিনী। কাশীপুরের বাশমুলি, দেওভোগ, বাবুরাইল, তাতীপাড়া, হাশেমবাগ সহ আশেপাশের এলাকাতে শহীদ বাহিনীর একচ্ছত্র আধিপত্য।
নিতাইগঞ্জই বাবুরাইল কাশীপুরের খিলমার্কেট, বাংলাবাজার হোসাইনি নগর, হাটখোলা, আম বাগান, চৌধুরীবাড়ি, শহীদনগর, গোগনগর, পাইকপাড়া, নামাপাড়া, শাসনগাঁও, ভোলাইল হয়ে পঞ্চবটি পর্যন্ত বিশাল এই এরিয়া জুড়ে মাদকের একছত্র নিয়ন্ত্রক সাব্বির হোসেন শহিদ। তার নিয়ন্ত্রিত বিশাল এই মাদকের সামাজ্যে হাত বাড়ালেই মিলে গাঁজা থেকে শুরু করে হেরোইন, ইয়াবা, ফ্যান্সিডিল ও মদ। এসব মাদক দ্রব্যের পাইকারী বিক্রেতা সাব্বির হোসেন শহিদ।
শুধু মাদকের ডিলারশীপই নয় শহিদের মাধ্যমেই উল্লেখিত এলাকা গুলো জমি দখল, অপহরণ করে মুক্তিপন আদায় সহ ছিনতাই ডাকাতি সকল কিছুর নিয়ন্ত্রক এই শহিদ। উল্লেখিত এলাকাগুলোকে যদি অপরাধের স্বর্গরাজ্য বিবেচনা করা হয় তবে সেই রাজ্যের স্বঘোষিত সম্রাট হয়ে উঠেছে এই সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী শহিদ।
সাব্বির হোসেন শহীদ নারায়ণগঞ্জ জেলা ট্রাক কাভার্ডভ্যান ট্যাঙ্ক-লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক, তারেক রহমান ফাউন্ডেশনের নারায়ণগঞ্জ জেলা শাখার আহবায়ক এবং শহীদ-সবুজ বাহিনীর প্রধান।
জানা গেছে, এর আগে শহীদ ওরফে ডাকাত শহীদের শেল্টার দেয়া বন্ধে সাবেক কাউন্সিলর বিভাকে সতর্ক করা সহ কেউ যেন তাকে শেল্টার না দেয় সেই বার্তা দিয়েছিলেন সিটি করপোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খান। গত ৩০ জুন নাসিক প্রশাসক এক অনানুষ্ঠানিক বৈঠকে শহীদ ওরফে ডাকাত শহীদের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তৎপর এমন তথ্য জানান বিএনপির একাধিক নেতাকর্মীকে। এসময় সাবেক কাউন্সিলর বিভা হাসানকেও ফোন করে বিষয়টি জানানো হয়। মূলত কেউ যেন শহীদের বিষয়ে সুপারিশ না করে এবং তার অপকর্মের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সহযোগিতা করা হয় এমন বার্তা পৌছান তিনি।
রোববার রাতে হাশেমবাগের রাস্তার পাশের মাঠ থেকে আনোয়ার মোল্লার লাশ উদ্ধার করে পুলিশ। তাঁর বুকের বাম পাশে একাধিক ধারালো অস্ত্রের আঘাত ছিল। যে মাঠে লাশটি পড়ে ছিল, তার দুই দিকে দুটি দোতলা এবং অন্য পাশে অর্ধসমাপ্ত তিনতলা বাড়ি। আরেক পাশে একটি মিনি গার্মেন্ট কারখানা। ঘটনাস্থলের দক্ষিণে অল্প দ‚রে বায়তুন ন‚র মহিলা মাদ্রাসা। এর পাশে কথা হয় এক নারীর সঙ্গে। তিনি বলেন, অন্য যে কোনো মহল্লায় গেলে আপনি প্রচুর সিসি ক্যামেরা দেখতে পাবেন। কিন্তু এ মহল্লায় কয়টা সিসি ক্যামেরা দেখতে পেয়েছেন? শহীদ-সবুজের লোকজন এখানে মাদকের ব্যবসা করে। সিসি ক্যামেরা লাগালে তাদের এসব ব্যবসার অসুবিধা হয়। এলাকায় অনেক প্লটে বাড়িঘর হয়নি। এসব জায়গা এদের আস্তানা। তবে তাদের নিজস্ব সিসি ক্যামেরা রয়েছে বিভিন্ন পয়েন্টে।
কথা হয় নৌবাহিনীর সাবেক স্টোর কিপার গোলাম মোস্তফার সঙ্গে। আত্মীয়স্বজনের সঙ্গে মিলে তিনি এখানে বাড়ি করেছেন। বাড়ি এখনও সম্প‚র্ণ হয়নি। তিনি জানান, আমাদের সিসি ক্যামেরা নষ্ট। কোনো রেকর্ড হয়নি। এলাকা সারাক্ষণ মাদক ব্যবসায়ীদের দখলে থাকে। তাদের কারণে এলাকার বাড়িঘর ভাড়া হয় না। রাতে তো বটেই, দিনেও মানুষ এ এলাকায় আসতে ভয় পায়। পুলিশ মাঝে মাঝে আসে, কিন্তু লাভ হয় না।
গত এক বছরে নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর ১১টি ছোট-বড় হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় পুলিশ ও এসআরবির একাধিক সদস্য আহত হয়েছেন। হামলার সময় আসামি ছিনিয়ে নেওয়ার পাশাপাশি পুলিশের অস্ত্র লুটের ঘটনাও ঘটেছে। এসব ঘটনার বড় অংশ হাশেমবাগ, বাংলাবাজার ও মাসদাইর এলাকার।
এলাকাবাসী জানান, পুলিশ কনস্টেবল হত্যার ঘটনার আগেও এ এলাকায় শাকিল হোসেন ও শরীফ মাদবর নামে দুই ব্যবসায়ীকে হত্যার ঘটনা ঘটায় এই বাহিনী। তাদের বিরুদ্ধে অপহরণের বেশ কিছু অভিযোগ রয়েছে। আইনশৃঙ্খলা কমিটির সভায় শহীদের বিরুদ্ধে বক্তব্য রাখায় এনসিপি থেকে নির্বাচিত নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি আব্দুল্লাহ আল আমিনের বিরুদ্ধে সমাবেশ করে তাঁর হাত ভেঙে দেওয়ার হুমকি দেন শহীদের সমর্থকরা।
অন্য অভিযুক্ত বাবুরাইল তাঁতীপাড়ার এলাকার শীর্ষ সন্ত্রাসী মোহাম্মদ ইসলাম সবুজ। তাঁর বিরুদ্ধে অস্ত্র চাঁদাবাজি মাদকসহ পাঁচটি মামলা রয়েছে। তিনি পলাতক থাকায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।


















(44)-20261120153333.jpg)
















আপনার মতামত লিখুন :