News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

দেশ ছাড়লেন অ্যাডভোকেট তৈমূর


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২৬, ০৮:২৪ পিএম দেশ ছাড়লেন অ্যাডভোকেট তৈমূর

জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট ড. তৈমূর আলম খন্দকার বর্তমানে দেশ ছেড়ে বিদেশে অবস্থান করেছেন। বিভিন্ন গবেষণামূলক কাজে তিনি এই বিদেশে অবস্থান। সেই সাথে গবেষণামূলক কাজ শেষ হওয়ার সাথে সাথেই তিনি দেশে ফিরে আসবেন।

এ বিষয়ে জ্যেষ্ঠ আইনজীবী ড. তৈমূর আলম খন্দকার বলেন, বর্তমানে আমি দেশের বাইরে অবস্থান করছি। এখানে কিছুদিন অবস্থান করবো। দেশের বাইরে আমাকে কয়েকটি দেশে যেতে হবে। বিভিন্ন কাজ হাতে নিয়ে আসছি। এসকল কাজ শেষ হওয়ার সাথে সাথেই আবার দেশে ফিরবো।

তিনি আরও বলেন, আমি বিদেশে অবস্থানকালে নারায়ণগঞ্জবাসী সহ দেশবাসীর কাছে দোয়া প্রার্থণা করছি। সফর শেষে আবারও যেন নিরাপদে দেশে ফিরতে পারি এজন্য সকলেই দোয়া করবেন। দেশে ফিরে বিভিন্ন বিষয়ে আর্টিকেল লিখবো।