News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

জেলা স্কীন প্রিন্টিং মাস্টার অ্যাসোসিয়েশনের ইফতার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মার্চ ১৩, ২০২৬, ০৯:৪৩ পিএম জেলা স্কীন প্রিন্টিং মাস্টার অ্যাসোসিয়েশনের ইফতার

নারায়ণগঞ্জ জেলা স্কীন প্রিন্টিং মাস্টার অ্যাসোসিয়েশনের উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) বিকেলে শহরের ডি আই টি এলাকায় টোকিও প্লাজায় ফুড ফ্যান্টাসি চাইনিজ রেস্টুরেন্টে এই আলোচনা ও ইফতারের আয়োজন করা হয়।

নারায়ণগঞ্জ জেলা স্কীন প্রিন্টিং মাস্টার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সেলিম সারোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো কবির এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মো আমান, রুহুল আমিন, বজলুর রহমান ও আবদুল কুদ্দুস প্রমুখ।

এসময় সংগঠনের উপদেষ্টা মো আমান বলেন, হাটি হাটি পা করে এই সংগঠনের ৪ বছর অতিক্রম করেছে। এখন আমাদের সমাজসেবা অধিদফতর থেকে নিবন্ধন হয়েছে। আমরা একদিন আপনাদের সবাইক নিয়ে অনেকদূর এগিয়ে যাবো।  

হাফেজ আবু সাঈদের দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মো আরিফ দেওয়ান সাংগঠনিক সম্পাদক মো সাব্বীর, দপ্তর সম্পাদক মো টিপু, আইন বিষয়ক সম্পাদক মো কামাল হোসেন, প্রচার সম্পাদক মো সাদেক ও কোষাধ্যক্ষ মো নাছির হোসাইন সহ অন্যান নেতৃবৃন্দ।