News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ৩ চৈত্র ১৪৩২

মাসদাইর যুব সমাজের ইফতার মাহফিল অনুষ্ঠিত


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মার্চ ১৭, ২০২৬, ০৮:৪৭ পিএম মাসদাইর যুব সমাজের ইফতার মাহফিল অনুষ্ঠিত

মাসদাইর যুব সমাজের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৭ মার্চ মঙ্গলবার মাসদাইর বাজারে একটি মাদ্রাসায় সংগঠনের সদস্যদের নিয়ে ইফতারে করেন তারা।

ইফতার মাহফিলে এলাকার মুরব্বী নিয়ে উপস্থিততে মাসদাইর যুব সমাজের প্রধান সমন্বয়ক মাসুম খন্দকার ও মো: রাজিব ইসলামের আয়োজনে ইফতারটি সম্পন্ন করা হয়।

প্রধান সমন্বয়ক মাসুম খন্দকার বলেন, এই সংগঠনটি প্রায় দুই বছরে হতে যাচ্ছে। এলাকার অসহায় ও দুঃস্থ মানুষদের পাশে দাড়িয়েছে প্রতিনিয়ত। ঈদ উল ফিতর উপলক্ষে অসহায় পরিবারের মধ্যে বস্ত্র বিতরণ করা হবে। আগামীতে অসহায় মানুষের পাশে কিভাবে দাড়ানো যাবে সেদিকে সকলের কাছে প্রস্তাব রাখতে চাই।

অন্যদিকে মোঃ রাজিব ইসলাম বলেন, রমজান ও ঈদ ছাড়াও মানুষের কাছে মাসদাইর যুব সমাজ করে যাচ্ছে। আমরা অসহায় মানুষের পাশে দাড়াতে চাই। যে কোন মানুষ কোন সমস্যা পড়লে এই সংগঠনের সবার আগে থাকবে আপনাদের নিয়ে। বিশেষ করে মাসদাইর মুরব্বীরা হলেন আমাদের মাথা তাজ। আপনাদের দিক নিদের্শনা নিয়ে মাসদাইর যুব সমাজ সময় মানুষের পাশে থাকতে চায়।