বাংলাদেশ মহিলা পরিষদ নারায়ণগঞ্জ জেলার প্রশিক্ষণ, গবেষণা ও পাঠাগার উপ-পরিষদের উদ্যোগে শহর কমিটির আয়োজনে নারীর ক্ষমতায়নের লক্ষ্যে সংগঠকদের সচেতনতা ও দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
সোমবার ১৮ মে নবাব সলিমুল্লাহ রোডস্থ বাংলাদেশ মহিলা পরিষদ নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ে প্রশিক্ষণে বাংলাদেশ মহিলা পরিষদ নারায়ণগঞ্জ শহর সভাপতি সাহানারা বেগম সভাপতিত্ব করেন।
পরিচালনা করেন জেলা প্রশিক্ষণ, গবেষণা ও পাঠাগার সম্পাদক লায়লা ইয়াসমিন ও শহর সাধারণ সম্পাদক শোভা সাহা।
প্রথমে হাউজরুল ও প্রত্যাশা চয়ন পর্ব অনুষ্ঠিত হয়। পরিচালনা করেন শহর অর্থ সম্পাদক কাউছার আক্তার পান্না।
এরপরে একুশ শতকের নারী আন্দোলন ও বাংলাদেশ মহিলা পরিষদ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন জেলা পরিবেশ সম্পাদক রওনক রেহানা, জেন্ডার ধারণা ও নারীর ক্ষমতায়ন বিষয়ক প্রশিক্ষণ প্রদান করেন এলজিইডি ও এসটিডি'র জেন্ডার প্রজেক্টের নাসিমা আক্তার, ঘোষণাপত্র ও গঠনতন্ত্র বিষয়ক প্রশিক্ষণ প্রদান করেন জেলা ও শহর সহ-সভাপতি কৃষ্ণা ঘোষ এবং বাস্তব কাজের ধারা বিষয়ক প্রশিক্ষণ প্রদান করেন জেলা সাধারণ সম্পাদক রহিমা খাতুন।
প্রশিক্ষণ কর্মশালায় বাংলাদেশ মহিলা পরিষদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি ও কেন্দ্রীয় প্রশিক্ষণ, গবেষণা ও পাঠাগার সম্পাদক রীনা আহমেদ প্রশিক্ষণার্থীদের প্রশ্নের উত্তর দেন।
অংশগ্রহণকারীদের মধ্যে মতামত ব্যক্ত করেন সদস্য ও সাংস্কৃতিক কর্মী পল্লবী প্রত্যাশা, সদস্য ও স্বাবলম্বী নারী লিপি সরকার, শিক্ষক ফাল্গুনী দাস, খেলোয়াড় রিতা রহমান প্রমূখ।
অনুষ্ঠানে জেলা ও শহর কমিটির ৩০ জন সদস্য অংশগ্রহণ করেন।




































আপনার মতামত লিখুন :