আন্তর্জাতিক প্লাস্টিকমুক্ত দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ শহরের খানপুর হাসপাতাল রোড এলাকায় উৎস পর্যায়ে বর্জ্য পৃথিকীকরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৮ মে) সকালে নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তর এবং ইউনাইটেড ন্যাশনস ইন্ডাস্ট্রিয়াল ডেপলপমেন্ট অর্গানাইজেশন (ইউএনআইডিও) যৌথ আয়োজনে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা পরিবেশ অধিদপ্তরের পরিচালক (ঢাকা গবেষণাগার) সুলাইমান হায়দার। সেই সাথে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক এ এইচ এম রাসেদ।
সেই সাথে প্রকল্পের উপর সংক্ষিপ্ত উপস্থাপনা, প্রত্যাশা ও সম্ভবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন ইউএনআইডিও এর জাতীয় প্রকল্প সমন্বয়কারী জনাব সত্য ভট্টাচার্য।
অনুষ্ঠান শেষে উৎস পর্যায়ে বর্জ্য পৃথিকীকরণের জন্য উপস্থিতিদের মাঝে বিন সরবরাহ করা হয় এবং সচেতনতামূলক একটি র্যালী অনুষ্ঠিত হয়।




































আপনার মতামত লিখুন :