News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ২৪ মে, ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩

ধর্ষক খুনীদের সর্বোচ্চ শাস্তি কার্যকরের দাবি


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মে ২৪, ২০২৬, ০৯:৩২ পিএম ধর্ষক খুনীদের সর্বোচ্চ শাস্তি কার্যকরের দাবি

দ্বিতীয় শ্রেণিতে অধ্যয়নরত নিষ্পাপ শিশু রামিসার উপর সংঘটিত ধর্ষণ ও নৃশংস হত্যাকাণ্ডসহ সাম্প্রতিক সময়ে দেশে ঘটে যাওয়া একের পর এক ধর্ষণ ও হত্যার ঘটনার প্রতিবাদে বাংলাদেশ মানবাধিকার কমিশন নারায়ণগঞ্জ মহানগর শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকালে শহরের চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধনে নারী শিশুরাও অংশ নেয়। মানববন্ধন থেকে শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করতে ধর্ষক খুনীদের সর্বোচ্চ শাস্তি দ্রুত নিশ্চিত করার দাবি জানানো হয়। 

বাংলাদেশ মানবাধিকার কমিশন নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি মহিউদ্দিন মাহমুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. শহিদুল আলম বাপ্পির সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন এক্স ক্যাডেটস এসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলা সভাপতি ফারুক আহাম্মদ রিপন, বাংলাদেশ মানবাধিকার কমিশন সদর শাখার সভাপতি সাংবাদিক শরীফ সুমন, ফুল পাখির আসরের সাধারণ সম্পাদক খায়রুল কবির মুন্না, চ্যানেল এস এর সিনিয়র রিপোর্টার হারুনুর রশিদ নিক্সন, বাগে জান্নাত মাদরাসার প্রিন্সিপাল মুফতী আব্দুর রহিমসহ আরো অনেকে। 

মানববন্ধনে বক্তারা বলেন, অবিলম্বে রামিসাসহ শিশু ধর্ষণকারী খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এসব খুনীদের প্রকাশ্যে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। প্রয়োজনে নতুন আইন পাশ করতে হবে। যাতে আর কোন রামিসাকে এভাবে পাশবিক নির্যাতনের শিকার হতে না হয়।