প্রতি বৎসরের মত এবারও “আমরা নারায়ণগঞ্জবাসী” সংগঠনের পক্ষ থেকে জল্লারপাড়, লেকপাড় এলাকায় ২৫ মে সোমবার বিকেলে ২৬০ জন অসচ্ছল দুঃস্থ মানুষদের মাঝে নিউইয়র্ক বাংলাদেশী আমেরিকান লায়ন্স ক্লাবের অর্থায়নে ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মতিউর রহমান এর সার্বিক সহযোগিতায় অসচ্ছলদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
ঈদ সামগ্রীর মধ্যে ছিল পর্যাপ্ত পরিমাণে উন্নতমানের পোলাও চাউল, খিচুরী চাউল, সেমাই, চিনি ও সয়াবিন তৈল। বিতরণ অনুষ্ঠানে সংগঠনের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ নূরউদ্দিন আহম্মেদ লায়ন্স ক্লাবের কর্মকতাদের প্রতি কৃতজ্ঞতা ও সংগঠনের উপস্থিত নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান। ভবিষ্যতে এধরনের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন মন্টু, সহ-সভাপতি কুতুব উদ্দিন আহমেদ,¡ রমজান উল রশিদ, সাংগঠনিক সম্পাদক মোঃ বদরুল হক, সম্পাদক মন্ডলীর সদস্য আনোয়ার হোসেন দেওয়ান, প্রচার ও প্রকাশনা সম্পাদক ওয়াহিদুজ্জামান, সমাজ কল্যান সম্পাদক রাজী উদ্দিন আহম্মদ, সদস্য জাহাঙ্গীর হোসেন খোকা, মাহির হাসনাত রিজন. মোঃ হীরা ও মারুফ প্রমুখ।
আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠনের নেতৃবৃন্দ বলেন প্রতি বৎসরের ন্যায় এবারও আমাদের সংগঠনের পক্ষ থেকে গরীব দুঃস্থ্যদের মাঝে আমাদের সাধ্য মতো ধারাবাহিকতা বজায় রাখতে পেরেছি। সর্বশেষে সংগঠনের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ নূরউদ্দিন আহম্মেদ সকলকে ধন্যবাদ জানিয়ে আগামীতে দুস্থ্য ও অস্বচ্ছল সাধারণ মানুষের কল্যাণে বিত্তবানদের এগিয়ে আসার জন্য উদাত্ত আহ্বান জানান।

































-20260522173818.jpg)





আপনার মতামত লিখুন :