রাঙ্গামাটি হর্টি কালচার সেন্টারে দুই দিনব্যাপী আলোকচিত্র অনুষ্ঠানে দক্ষ সংগঠক হিসেবে পুরস্কৃত হয়েছেন নারায়নগঞ্জ প্রেসক্লাবের স্থায়ী সদস্য ও নারায়ণগঞ্জ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি হাবিবুর রহমান শ্যামল।
শুক্রবার ১৭ জুলাই সকালে কাপ্তাই উপজেলায় পোট্রেট তৃতীয় জাতীয় আলোক চিত্রী ক্যাম্প ২০২৬ অনুষ্ঠানে তাকে ক্রেস্ট প্রদান করেন কমনওয়েলথ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন এর মহাসচিব ওসমান গনি মনসুর ।
এ সময় উপস্থিত ছিলেন রায়টার্স এর সাবেক আলোকচিত্রী সাংবাদিক এ.বি.এম রফিকুর রহমান, এন টিভির পরিচালক নূরু উদ্দিন আহমেদ , বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি এ কেএম মহাসিন, লায়ন্স পীযূষ তালুকদার, চট্টগ্রাম ফটো জার্নালিস্ট এসোসিয়েশন এর সাবেক সভাপতি মজুরুল আলম মঞ্জু, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন এর সাবেক সভাপতি বুলবুল আহমেদ , বাসব শীল সাবেক চট্টগ্রাম ফটোগ্রাফিক সোসাইটি নারায়ণগঞ্জ ফটোগ্রাফি সোসাইটি ও বরিশাল কুয়াকাটা চট্টগ্রাম রাঙ্গামাটি ও কাপ্তাই এর ফটো সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাহফুজ আলম, উক্ত অনুষ্ঠানের আয়োজক রূপম চক্রবর্তী।







































আপনার মতামত লিখুন :