বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর আমীর আবদুল জব্বার বলেছেন, সিটি কর্পোরেশন ও জেলা পরিষদে প্রশাসক নিয়োগের পর সরকার এখন ইউনিয়ন পরিষদেও প্রশাসক নিয়োগের মতো অসাংবিধানিক ও অগণতান্ত্রিক কার্যক্রম শুরু করেছে। আমি এই রাষ্ট্রবিরোধী ও দলকানা সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
শনিবার (১৮ জুলাই) এক ফেসবুক পোস্টে তিনি এসব কথা বলেন। আবদুল জব্বার বলেন, এই সিদ্ধান্ত জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিত্ব প্রতিষ্ঠার পথকে বাধাগ্রস্ত করবে। এর পরিবর্তে দলীয় বিবেচনায় প্রশাসক নিয়োগের মাধ্যমে জনগণের প্রতিষ্ঠানগুলো ধীরে ধীরে দলীয় কার্যালয়ে পরিণত হবে। এটি গণতন্ত্র, স্থানীয় সরকার ব্যবস্থা এবং জনগণের প্রত্যাশার পরিপন্থী।
তিনি আরও বলেন, ৫ আগস্ট-পরবর্তী বাংলাদেশে জনগণের আকাক্সক্ষা ছিল একটি জবাবদিহিমূলক, গণতান্ত্রিক ও নিরপেক্ষ রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা। প্রশাসক নিয়োগের নামে দলীয়করণের এই উদ্যোগ সেই প্রত্যাশার সঙ্গে সম্পূর্ণ অসামঞ্জস্যপূর্ণ এবং কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।







































আপনার মতামত লিখুন :