News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসকের নেতৃত্বে র‌্যালি


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২৬, ১০:০৭ পিএম ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসকের নেতৃত্বে র‌্যালি

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে নারায়ণগঞ্জের আড়াইহাজারে বর্ণাঢ্য র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালিটি বের করা হয়। 'দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ উপলক্ষে উপজেলা প্রশাসন এ কর্মসূচির আয়োজন করে। র‌্যালিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

নেতৃত্ব দেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির।

আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান ইমন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আতাউর রহমান, সিনিয়র মৎস্য কর্মকর্তা জেসমীন আক্তার,  উপজেলা কৃষি কর্মকর্তা রাসেল মিয়া,  জনস্বাস্থ্য কর্মকর্তা আয়শা আক্তার, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য লুৎফর রহমান আব্দু, উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভুইয়া, সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, ভিপি কবির হোসেন, আড়াই হাজার পৌর নির্বাহী কর্মকর্তা কাজী মোস্তফা কামাল প্রমুখ। 

জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের অভিযান যথেষ্ট নয়, এ জন্য সবার সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

এর আগে বিভিন্ন দফতরের প্রধানদের সাথে মতবিনিময় সবাই অংশ নেন জেলা প্রশাসক রায়হান কবির।