News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

পাওনা টাকা আদায় নরসিংদী গিয়ে নিখোঁজ নারায়ণগঞ্জের যুবক


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২৬, ০৯:৫৩ পিএম পাওনা টাকা আদায় নরসিংদী গিয়ে নিখোঁজ নারায়ণগঞ্জের যুবক

পাওনা টাকা আদায়ে নারায়ণগঞ্জ থেকে নরসিংদী গিয়ে নিখোঁজ হলেন মো. নুরুজ্জামান (৩৯) নামে ব্যাক্তি। গত বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর  নারায়ণগঞ্জ থেকে নিজ পাওনা সাড়ে ৩ লাখ টাকা আদায়ে নরসিংদীর ব্রাহ্মন্দীতে যান তিনি। এরপর থেকেই নিখোঁজ হন মো. নুরুজ্জামান (৩৯)। 

মো. নুরুজ্জামান (৩৯) নারায়ণগঞ্জের বন্দরের ২৫ নং ওয়ার্ডের চৌরাপাড়া সোমবাড়িয়া বাজার এলাকার মো. শহীদ মিয়া (৭০) এর ছেলে। নিখোঁজ নুরুজ্জামান জেনারেটরের ব্যাবসা করতো। সেই ব্যাবসার পাওনা টাকা নিতে গিয়েই নিখোঁজ হন তিনি। এসময় তার পড়নে ছিলো সাদা পাঞ্জাবি। 

শহীদ মিয়া জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৩ মিনিটের দিকে তিন লাখ ৫০ হাজার টাকা ফেরত পেয়েছেন বলে মো. নুরুজ্জামান তার বন্ধু বাপ্পিকে মুঠোফোনে জানান। এরপর থেকেই তার মোবাইল ফোনটি বন্ধ রয়েছে। 

সন্তানের খোঁজ না পেয়ে এরই মধ্যে বন্দর থানায় একটি সাধারণ ডায়েরি (নং ১৫২৪) করেছেন ভুক্তভোগী পরিবার।

তাদের অভিযোগ, নরসিংদী থেকে নিখোঁজ হলেও, সেখানকার সদর থানা কোনো অভিযোগ নেয়নি। তাই বাধ্য হয়েই নারায়ণগঞ্জের বন্দর থানায় নিখোঁজ সংক্রান্ত সাধারণ ডায়েরি করেছে পরিবারটি৷ 

এ বিষয়ে বন্দর থাকার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, যেহেতু ঘটনাস্থল নরসিংদী তাই সেখানকার থানাই এই মামলার তদন্ত করবে। 

নরসিংদী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল মামুন বলেন, এ বিষয়ে তাদের কাছে বন্দর থানা থেকে কেউ যোগাযোগ করেননি। তারা যোগাযোগ করলে, তাদের সর্বাত্মক সহযোগীতা করবে নরসিংদী থানা পুলিশ।