নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ২৬ নং ওয়ার্ডের ঢাকেশ্বরী এলাকায় প্রকাশ্যে দিনদুপুরে স্বর্ণকারের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে বন্দর থানা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত দোকানটিতে যান এবং সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেওয়ার পাশাপাশি ঘটনাস্থল পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে বন্দর থানা জামায়াতের আমীর মাওলানা মুফতি আতিকুর রহমান বলেন, দিনদুপুরে এমন প্রকাশ্যে ডাকাতির ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। জনবহুল এলাকায় এ ধরনের অপরাধ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিকেই নির্দেশ করে। আমরা এই ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জড়িত ডাকাতদের গ্রেপ্তার, লুণ্ঠিত স্বর্ণালঙ্কার উদ্ধার এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি।
ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন ও খোঁজখবর নেওয়ার সময় বন্দর থানা জামায়াতের সেক্রেটারি জহুরুল ইসলাম, নায়েবে আমীর মো. রফিকুল ইসলাম এবং স্থানীয় ২৬ নং ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।





































আপনার মতামত লিখুন :