তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৬৩ মাস। শেখ হাসিনার শাসনামলে সাড়ে এগারো বছর বিচারটি বন্ধ করেরাখা হয়েছিল। সরকার বদলের পরে অন্তবর্তী সরকার বিচার প্রক্রিয়া আবার শুরু করলেও তাদের দেড় বছরের শাসনামলে এর দৃশ্যমান কোন অগ্রগতি হয় নাই। বর্তমান বিএনপি সরকারের সাতমাসের শাসনামলেও হত্যার অভিযোগপত্র আদালতে জমা পড়েনি। ত্বকী হত্যা বিচারহীনতা ও রাষ্ট্রের বৈষম্য মূলক বিচার ব্যবস্থার নগ্ন উদাহরণ।
ত্বকী হত্যার ১৬৩ মাস উপলক্ষে ত্বকী সহ সকল হত্যার বিচারের দাবিতে আগামী ৮ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার সন্ধ্যা ছয় টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে আলোক প্রজ্বালন কর্মসূচি অনুষ্ঠিত হবে।









































আপনার মতামত লিখুন :