মাসদাইর বেগম রোকেয়া খন্দকার প্রাথমিক বিদ্যালয় ও বেগম রোকেয়া খন্দকার পৌর উচ্চ বিদ্যালয় করতে নিজের আত্মত্যাগের কথা বলেছেন সিনিয়র অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার। সেই সাথে প্রতিষ্ঠানকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে বাসনা ব্যক্ত করেছেন।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় মাসদাইর বেগম রোকেয়া খন্দকার পৌর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সিনিয়র অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার বলেন, সিনিয়র অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার বলেছেন, প্রাইমারী স্কুল করার সময় টাকা ছিলো না। যখন স্কুল করা হয় তখন আমি দুই গাড়ি চালাতাম। তখন এক বসায় দুইটা গাড়ি বিক্রি করে দিয়েছিলাম। এই দুই গাড়ির টাকায় প্রাইমারি স্কুলের জায়গা ক্রয় করি। আমার এই টাকা এখন কাজে লাগছে।
তিনি আরও বলেন, বেগম রোকেয়া খন্দকার পৌর উচ্চ বিদ্যালয়ের জায়গা কিনতে গিয়ে অনেক পরিশ্রম করতে হয়েছে। রাষ্ট্রপতি পর্যন্ত যেতে হয়েছে। এই জায়গাটির দাম নির্মাণ করা হয়েছে ৪ লক্ষ ৫ হাজার টাকা। সে সময় আমার বাড়ি নির্মাণ করার কথা ছিলো। সবকিছুই প্রস্তুত ছিলো। সে সময়ে বাড়ির নির্মাণের টাকা দিয়ে স্কুলের জমি ক্রয় করি। তখন বাড়ি করা হয়নি। সে সময়ে আমাদের পরিবারের কষ্ট ভুলে গেছি। শিক্ষার্থীদের দেখে মনে প্রশান্তি আসে।
তৈমূর বলেন, নারায়ণগঞ্জ শিক্ষা ব্যবস্থায় অনেক পিছিয়ে আছে। অতীতে অনেকেই অনেক বড় বড় কথা বলেছেন। বিশ্ববিদ্যাল হবে মেডিকেল কলেজ হবে; কিন্তু কিছুই হয়নি। আশা করি বর্তমান নতুন সরকার এই অভাবগুলো পূরণ করবেন। একই সাথে আমার বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ করার পরিকল্পনা আছে।





































আপনার মতামত লিখুন :