News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২

সোনারগাঁয়ে ভ্রাম্যমান আদালতের অভিযান ৩২ হাজার টাকা জরিমানা আদায়


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২৬, ১০:৩৪ পিএম সোনারগাঁয়ে ভ্রাম্যমান আদালতের অভিযান ৩২ হাজার টাকা জরিমানা আদায়

মূল্যতালিকা না রাখা, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রির অভিযোগে সোনারগাঁয়ে অভিযান চালিয়ে ৩২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি বিকালে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় কাঁচাবাজারে অভিযান অভিযানে চালিয়ে এসব জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ আল জিনাত অভিযানের নেতৃত্ব দেন।

তিনি জানান, মূল্যতালিকা সংরক্ষণ না করা এবং নির্ধারিত দামের চেয়ে বেশি দামে লেবু, সবজি, মাছ, মাংস ও ফল বিক্রির অভিযোগ বেশ কয়েক জন ব্যবসায়ীকে ৩২ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে তাদের সতর্ক করে দেওয়া হয়েছে।

পবিত্র রমজানে নিত্য-প্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ ও বাজার স্থিতিশীল রাখতে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এসময় সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ তৌফিকুর রহমান, সোনারগাঁ থানার ওসি মো. মহিবুল্লাহসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।