News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২

বন্দরে ২ সন্তানের জনকের ঝুলন্ত লাশ উদ্ধার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | বন্দর প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২৬, ১০:০১ পিএম বন্দরে ২ সন্তানের জনকের ঝুলন্ত লাশ উদ্ধার

বন্দরে হতাশাগ্রস্থ ২ সন্তানের জনক রোমান দেওয়ান (৬২) ঝুলান্ত লাশ উদ্ধার করেছে মদনগঞ্জ ফাঁড়ি পুলিশ। আত্মহত্যাকারী রোমান দেওয়ান বন্দর থানার ১৯নং ওয়ার্ডের মদনগঞ্জ লক্ষারচর এম এন ঘোষাল রোডস্থ  দেওয়ানবাড়ী এলাকার মৃত আব্দুল আলী দেওয়ানের ছেলে। পরিবারের মাধ্যমে খবর পেয়ে ঘটনার ওই দিন সন্ধ্যা পৌনে ৬টায় মদনগঞ্জ ফাঁড়ি পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে ঝুলান্ত মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য  মর্গে প্রেরণ করে।এর আগে বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি বিকেল ৫টা থেকে সাড়ে ৫টার মধ্যে যে কোন সময়ে উল্লেখিত এলাকায়  এ ঘটনাটি ঘটে।

এ ব্যাপারে আত্মহত্যাকারী স্বজনরা বাদী হয়ে  বন্দর থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

লাশ উদ্ধারকারী কর্মকর্তা মদনগঞ্জ পুলিশ ফাঁড়ি উপ পরিদর্শক মিলন চন্দ্র বর্মন জানান, চাকুরি হারিয়ে রোমান দেওয়ান হতাশাগ্রস্থ হয়ে পরে। বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে সাড়ে ৫টার মধ্যে যে কোন সময়ে মনের ক্ষোভে নিজ ঘরের সিলিং ফ্যানের হুকের সাথে গামছা দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।