News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২

একুশের প্রথম প্রহরে ভাষা শহীদের প্রতি সানির শ্রদ্ধা নিবেদন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | নিউজ নারায়ণগঞ্জ ডটকম প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৬, ০৭:০০ পিএম একুশের প্রথম প্রহরে ভাষা শহীদের প্রতি সানির শ্রদ্ধা নিবেদন

একুশের প্রথম প্রহরে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহবায়ক ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আনিসুল ইসলাম সানি।

শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে তিনি তার অনুসারী নেতাকর্মীদের নিয়ে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধা  নিবেদন করেন। তিনি আগামী নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী।

এই শ্রদ্ধা  নিবেদনকালে তার সাথে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা জাসাসের সিনিয়র সহ-সভাপতি ডা: এম এ লতিফ তুষার, নারায়ণগঞ্জ মহানগর সাংস্কৃতিক জোটের সভাপতি হারুন অর রশিদ মুকুল, নারায়ণগঞ্জ জেলা জাসাসের সহ সভাপতি হাজী শহিদুল ইসলাম রিপন, সিনিয়র যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন রানা, মহানগর জাসাসের ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর হোসেন মিজি, সহ-সভাপতি মিয়া মোঃ আব্দুল্লাহ মুজিব, এম এ সাত্তার ভুট্টু, সাইদুল ইসলাম,রায়হান সরকার, সাধারণ ‘সম্পাদক জাহাঙ্গীর হোসেন স্বাধীন, মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য শেখ মাগফুর ইসলাম পাপন, জেলা জাসাসের দপ্তর সম্পাদক এম.এ. হালিম মুছা, মহানগর জাসাসের ক্রিয়া সম্পাদক নুরুন্নবী মাইকেল, বন্দর থানা জাসাসের (মহানগর) সভাপতি আব্দুর রউফ, সাধারণ সম্পাদক এড. মোঃ মমিন ও সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান খুকুমণি।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন সদর থানা জাসাসের (মহানগর) সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এস. এম. গালিব, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক সাজ্জাত হোসেন, মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক শরিফুল ইসলাম সজিব, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন জয়, কাশিপুর ইউনিয়ন জাসাসের সাধারণ সম্পাদক মুহা রহিম হোসেন বাবুল, ১৪ নং ওয়ার্ড জাসাসের আহ্বায়ক বুলবুল রাজা মিঠু, যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ, সদস্য সচিব বদিউজ্জামান ইমন, মহানগর শ্রমিক দল নেতা জাহাঙ্গীর হোসেন, নারায়ণগঞ্জ জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন (রেজি নং- ৪৫২৮) এর  সাধারণ সম্পাদক শুক্কুর মজুমদার, নারায়ণগঞ্জ জেলা হুসিয়ারি শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ মতিউর রহমান মতিন, নারায়ণগঞ্জ জেলা দর্জি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ নুর ইসলাম জাসাস নেতা ইকবাল ও জানে আলম প্রমুখ।