News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ০৭ জুলাই, ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩

ফতুল্লায় রক্ষা পেল ট্রাক


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | ফুতুল্লা প্রতিনিধি প্রকাশিত: জুলাই ৭, ২০২৬, ০৬:৪০ পিএম ফতুল্লায় রক্ষা পেল ট্রাক

নারায়ণগঞ্জের ফতুল্লায় ট্রেন চালকের সতকর্তায় বিকল হওয়া ট্রাক ও তার চালক বড় ধরনের দূর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে।

মঙ্গলবার দুপুরে পাগলা ষ্টেশনের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর সাড়ে ১১টায় পাগলা রেলস্টেশনের কাছে পাগলা-দেলপাড়া সড়কের রেললাইনের উপর একটি ট্রাক (ঢাক মেট্রো-ট ২৪-৫৪৯৭) বিকল হয়ে যায়। এসময় নারায়ণগঞ্জ থেকে একটি ট্রেন ঢাকার দিকে আসছিল। তখন স্থানীয় লোকজন সর্বচ্চো চেষ্টা করেন ট্রাকটি রেললাইন থেকে নামানোর জন্য। এরমধ্যে ট্রেন খুব কাছে চলে আসে। তখন স্থানীয় লোকজন ট্রাকের সামনে দাড়িয়ে ট্রেনের দিকে লাল কাপড় উচু করে ধরে রাখেন। এতে ট্রেন চালক দুর থেকে দেখে কাছে এসে থামিয়ে দেয়। এরপর প্রায় ২০ মিনিট চেষ্টা চালিয়ে ট্রাকটি রেললাইন থেকে সরিয়ে নেয়া হয়। তবে ট্রেন ও ট্রাক চালকের নাম কেউ বলতে পারেনি।

নারায়ণগঞ্জ রেল ফাঁড়ির পুলিশ ইনচার্জ (উপ-পরিদর্শক) হারুন অর রশিদ জানান, সঠিক টাইম কেউ বলতে পারেনি। তবে দুপুরে সংবাদ পেয়ে পাগলা স্টেশনে গিয়ে খোঁজ নিয়ে জানলাম ষ্টেশন কাছে হওয়ায় ট্রেন থামিয়ে ছিল চালক। কোন ধরনের দুর্ঘটনা হয়নি। স্থানীয় লোকজনের সহযোগীতায় রেললাইন থেকে ট্রাক দ্রুত সরিয়ে নিয়েছে।