News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ০৭ জুলাই, ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩

সংসদ ভবনে রূপগঞ্জের ৩৪ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুলাই ৭, ২০২৬, ০৭:৩৭ পিএম সংসদ ভবনে রূপগঞ্জের ৩৪ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা

নারায়ণগঞ্জের রূপগঞ্জের ৩৪ শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী সহ ৬৯ জন দর্শনার্থী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ ও সংসদ পরিদর্শন করেছেন।

৭ জুলাই দুপুরে শিক্ষার্থীরা সংসদ ভবনে এসে পরিদর্শনের অংশ হিসেবে ব্রিফিং, লাইব্রেরী পরিদর্শন, ফটোসেশন করে বাজেট অধিবেশন প্রত্যক্ষ করনে।

পরে প্রধানমন্ত্রী তারেক রহমান এসব শিক্ষার্থীদের সঙ্গে দেখা করতে আসেন। সংসদ কেমন লেগেছে জানতে চান শিক্ষার্থীদের কাছে। তাঁরাও প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগে আপ্লুত হয়ে উঠেন।

প্রধানমন্ত্রী তরুণ প্রজন্মকে পড়াশোনার পাশাপাশি দেশপ্রেম, নৈতিকতা ও সুশিক্ষায় নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।

তখন রূপগঞ্জের এমপি মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু উপস্থিত ছিলেন। মূলত তাঁর তত্ত্বাবধানেই শিক্ষার্থীদের এ আয়োজন করা হয়।

শিক্ষার্থীরা জানান, জাতীয় সংসদ ভবন পরিদর্শন এবং প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের এই অভিজ্ঞতা তাদের জীবনের একটি স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে।