News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ০৭ জুলাই, ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩

সিদ্ধিরগঞ্জে লুণ্ঠিত কাভার্ডভ্যান ও ৬১৪ কম্বল উদ্ধার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: জুলাই ৭, ২০২৬, ০৬:৪৪ পিএম সিদ্ধিরগঞ্জে লুণ্ঠিত কাভার্ডভ্যান ও ৬১৪ কম্বল উদ্ধার

সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা এলাকায় অভিযান চালিয়ে লুণ্ঠিত একটি কাভার্ডভ্যান ও ৬১৪টি কম্বল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

‎মঙ্গলবার (৭ জুলাই) ভোর সাড়ে ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

‎গ্রেপ্তারকৃতরা হলো আব্দুর রহিম (৪২), মো. ফারুক ওরফে বাবু (৪০), মো. রফিকুল ইসলাম (৪০), আব্দুল গাফফার (৩৭) এবং আব্দুর রহমান (৩০)।

‎‎পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. মাসুম বিল্লাহ সঙ্গীয় ফোর্স নিয়ে সিদ্ধিরগঞ্জের মিতালী মার্কেট ও ফতুল্লা থানা এলাকায় অভিযান পরিচালনা করেন।

এ সময় ডাকাতির ঘটনায় লুণ্ঠিত একটি কাভার্ডভ্যান ও ৬১৪টি কম্বল উদ্ধার করা হয় এবং ঘটনায় জড়িত পাঁচ ডাকাতকে গ্রেপ্তার করা হয়।

‎‎সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ডাকাতির ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।