নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে নিষিদ্ধ পিরাহনা মাছ বিক্রি কারাকালে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে জব্দ করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদফতর।
মঙ্গলবার বিকেলে পৌরসভার টিপুরর্দী মাছ বাজারে পরিচালিত যৌথ অভিযানে ২৫ কেজি পিরানহা মাছ জব্দ করা হয়। মাছ ব্যবসায়ী ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
অভিযানের নেতৃত্ব দেন সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিকুর রহমান ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার।
অভিযানে স্থানীয় ও মৎস্য ব্যবসায়ীরা অভিযোগ জানান, দীর্ঘদিন ধরে এই বাজারে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রি করে আসছিলো কিছু অসাধু মাছ ব্যবসায়ি। মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হয়।অভিযানের সহয়তা করেন সোনারগাঁ থানা পুলিশ।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিকুর রহমান বলেন, ‘পিরানহা মাছ বাজারে বিক্রি ও চাষ সরকারিভাবে নিষিদ্ধ। এটি দেখতে রুপচাঁদা মাছের মতো হওয়ায় এক শ্রেণির অসাধু ব্যবসায়ী সাধারণ মানুষকে বিভ্রান্ত করে বিক্রি করছে।
তিনি আরও বলেন, অভিযানে জব্দকৃত মাছ বিধি মোতাবেক ধ্বংস করা হয়েছে । ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।





































আপনার মতামত লিখুন :