News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩

সোনারগাঁয়ে চার চুনা কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুলাই ৭, ২০২৬, ০৭:৪৪ পিএম সোনারগাঁয়ে চার চুনা কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ নিয়ে গড়ে তোলা চারটি চুনা কারখানার গ্যাস সংযোগ বিছিন্ন করে কারখানাগুলোর চুল্লী ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে তিতাস গ্যাস অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।

মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় অবৈধ গ্যাস সংযোগে ব্যবহৃত ৬০০ ফুট পাইপ ও ৪টি বার্নার জব্দ করে বিনষ্ট করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুহা তাবিল। 

তিতাস গ্যাস অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির মেঘনাঘাট অঞ্চলের ব্যবস্থাপক সুরজিত কুমার জানান, সোনারগাঁয়ে দীর্ঘদিন ধরে কিছু অসাধু লোকজন অবৈধ গ্যাস সংযোগ নিয়ে চুনের কারখানা গড়ে তোলে।

এতে সরকার প্রতিমাসে বিপুল রাজস্ব হারাচ্ছে। মঙ্গলবার উপজেলার সোনাখালী ও প্রতাবনগর এলাকায় সকাল থেকে বিকেল পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চারটি চুনা কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করে কারখানাগুলোর চুল্লী ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়েছে।

অভিযানের সময় উপস্থিত ছিলেন তিতাসের প্রকৌশলী তৌফিকুর রহমান, জহুরুল ইসলাম সহ পুলিশ সদস্য সহ তিতাস সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।