বন্দরে অতিরিক্ত যাত্রী বোঝাই করে খেয়া পারাপারের সময় তলা ফেটে গিয়ে নৌকা ডুবির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় নিখোঁজ বা হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
বুধবার (১৯ আগস্ট) বেলা ১১টায় বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের সাবদীস্থ ব্রহ্মপুত্র নদীতে এ নৌকা ডুবির ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বুধবার সকালে সাবদী খেয়াঘাট থেকে একটি ডিঙ্গি নৌকায় নারীসহ ১২/১৩ জন যাত্রী নিয়ে ব্রহ্মপুত্র নদী পার হওয়ার সময় নৌকার তলা ফেটে গিয়ে নৌকাটি নদীতে ডুবে যায়। পরে আশেপাশের নৌকা দ্রুত ঘটনাস্থলে এসে কয়েকজন যাত্রীকে উদ্ধার করতে সক্ষম হলেও বাকি যাত্রীরা সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হয়। এ ঘটনায় নিখোঁজ বা হতাহতের কোন খবর পাওয়া যায়নি।








































আপনার মতামত লিখুন :