News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ০৭ ফেব্রুয়ারি, ২০২৬, ২৪ মাঘ ১৪৩২

ইনকিলাব মঞ্চের উপর হামলার নিন্দা সিরাজীর


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৬, ০৮:২৯ পিএম ইনকিলাব মঞ্চের উপর হামলার নিন্দা সিরাজীর

ওসমান হাদীর খুনিদের বিচারের দাবিতে আন্দোলনরত ইনকিলাব মঞ্চের জনতার উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে মুফতি ইসমাঈল সিরাজী।

৬ ফেব্রুয়ারী রাতে বিবৃতিতে সিরাজী বলেন, শহীদ ওসমান হাদির নির্মম হত্যাকাণ্ডের প্রায় দুই মাস অতিক্রান্ত হলেও আজ পর্যন্ত বিচার প্রক্রিয়ার দৃশ্যমান কোনো অগ্রগতি নেই-যা জাতির জন্য চরম লজ্জাজনক ও উদ্বেগজনক। বিচারহীনতার এই সংস্কৃতি অব্যাহত থাকলে রাষ্ট্রের ন্যায়বিচার ব্যবস্থা এবং আইনের শাসন মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ হবে।

তিনি বলেন, জাতিসংঘের অধীনে শরিফ ওসমান হাদি হত্যার নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্ত এবং হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার উদ্দেশ্যে শান্তিপূর্ণভাবে যাত্রা করছিলেন। কিন্তু শান্তিপূর্ণ অধিকার আদায়ের এই কর্মসূচির ওপর দমন-পীড়ন চালিয়ে তাদের পথরোধ করা হয়েছে, যা সম্পূর্ণ অমানবিক ও নিন্দনীয়।

সিরাজী বলেন, চব্বিশ পরবর্তী বাংলাদেশে যদি শহীদ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত না হয়, তাহলে দেশ আবারও ফ্যাসিবাদী আমলের মতো বিচারহীনতার অন্ধকারে নিমজ্জিত হবে। শহীদের রক্তের সাথে বেইমানি করা হলে ইতিহাস কখনো ক্ষমা করবে না।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল মোড়ে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনায় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবেরসহ শতাধিক আন্দোলনকারী আহত হন। শান্তিপূর্ণ আন্দোলনের ওপর এমন দমন-পীড়ন একটি রাষ্ট্রের জন্য গভীর অশনিসংকেত।

তিনি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে শহীদ ওসমান হাদির হত্যার দ্রুত ও স্বচ্ছ বিচার, আহতদের চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিতকরণ এবং শান্তিপূর্ণ অধিকার আদায়ের কর্মসূচিতে বাধা প্রদান বন্ধ করার জোর দাবি জানান।

অন্যথায় ছাত্রসমাজ ও দেশপ্রেমিক জনতাকে আবারো তীব্র আন্দোলনে নামতে বাধ্য হবে। যার সম্পূর্ণ দায়ভার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেই বহন করতে হবে।