নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বার বলেছেন, ‘আমরা আবদুল্লাহ আল আমিন ভাইকে সমর্থন দিয়েছি। তিনি একজন তরুন আইনজীবী এবং ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানে সম্মুখসারির যোদ্ধা। জুলাই চেতনাকে ধারন করে সন্ত্রাস, নৈরাজ্য মোকাবেলা করার জন্য তিনি সাহসী পদক্ষেপ রাখতে সক্ষম।
শুক্রবার সকালে ফতুল্লায় নির্বাচনী গণমিছিল আয়োজন করে ১১ দলীয় জোট। মিছিলপূর্বক সাংবাদিকদের ব্রিফিংকালে প্রধান অতিথি হিসেবে মাওলানা আবদুল জব্বার এই মন্তব্য করেন।
এদিন মিছিলটি ফতুল্লার ভূইগড় থেকে জালকুড়ি, পাগলা বাজার, ফতুল্লা বাজার হয়ে পঞ্চবটিতে শেষ হয়।
আবদুল জব্বার বলেন, নারায়ণগঞ্জ-৪ অঞ্চলের মানুষের সমস্যার সমাধান ও মুক্তির জন্য তিনি কাজ করে যাবেন। ১২ তারিখে যেই পরবর্তনের পক্ষে ভোট হবে, সেই ভোটে এই অঞ্চলের মানুষ তাদের কাঙ্ক্ষিত ব্যক্তি হিসেবে আবদুল্লাহ আল আমিনকে বেছে নিবেন বলে আমরা প্রত্যাশা করছি। তারা সঠিক মানুষ হিসেবেই আল আমিনকে বেছে নিবেন ইনশাআল্লাহ।
আল আমিনকে আসন ছেড়ে দেয়া জামায়াতের এই নেতা বলেন, ‘আমরা প্রত্যাশা করছি, পুরো বাংলাদেশে যে গণজোয়ার তৈরী হয়েছে। নারায়ণগঞ্জ ৪ আসনেও সেই ছোয়া লেগেছে। শাপলা কলির পক্ষে জোয়ার উঠেছে এখানে। জনগন যদি আমাদের বেছে নেয়, তাহলে ইনশাআল্লাহ ডা. শফিকুর রহমানের নেতৃত্বে ইনসাফ ও ন্যায়ের বাংলাদেশ বিনির্মানে আমরা কাজ করবো।


































আপনার মতামত লিখুন :