News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ০৭ ফেব্রুয়ারি, ২০২৬, ২৪ মাঘ ১৪৩২

‘এসো কিছু করি’ সংগঠনের বিনামূল্যে সুন্নতে খাৎনা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৬, ০৯:৩২ পিএম ‘এসো কিছু করি’ সংগঠনের বিনামূল্যে সুন্নতে খাৎনা

‘সবার উপর মানুষ সত্য মানব সেবাই হলো পরম ধর্ম’ এ স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জ শহরের জামতলায় আর্তমানবতার সেবায় নিয়োজিত সামাজিক সংগঠন ‘এসো কিছু করি’র উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও অনুষ্ঠিত হয়েছে বিনামূল্যে সুন্নতে খাৎনা কর্মসূচি।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে দুপুর পর্যন্ত জামতলা মসজিদ রোড এলাকায় সংগঠনের ৮ম বারের মতো এ কার্যক্রমের আয়োজন করা হয়।

এসময় উপস্থিত সংগঠনের নেতৃবৃন্দ বলেন, আমরা আজ দীর্ঘ আট বছর যাবত এই এলাকার আশে পাশে মধ্যেবিত্ত ও অসহায় সাধারণ মানুষের আদরের সোনামনিদের বিনামূল্যে সুন্নাতে খাৎনা এবং ঔষধ, লুঙ্গী, গেঞ্জী,  তাদের জন্য মানসম্মত খাবারের ব্যবস্থা করে থাকি। আমরা জানি বর্তমানে নিম্ন আয়ের সাধারণ মানুষের আয়ের থেকে ব্যায় বেশি, এ আনুষ্ঠানিকতা করতে তাদেরকে অনেক বেগ পেতে হয়। তাদের সন্তানের সুন্নাত খাৎনার কাজটি সম্পন্ন করার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়।

তারা আরও জানান, অনেক মধ্যেবিত্ব পরিবারের সন্তানদের বেলায়ও  একী সমস্যা আছে, অর্থের অভাবে এ কাজটি সম্পন্ন করতে অভিভাবকদের কষ্ট সাধ্য হয়ে পরে, তাই আমরা মানুষের কল্যাণে এ সেবামূলক মহৎ কাজ করে যাচ্ছি। আগামীতেও আমরা এ সেবামূলক কাজটি চালিয়ে যাবো।

এসময় সুন্নাতে খাৎনা অনুষ্ঠানে এসো কিছু করি সংগঠনের সভাপতি মোঃ জহির হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাজ্বী মজিবুর রহমান চৌধুরীরর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, সহ-সভাপতি নরুল হক খোকা, যুগ্ন সম্পাদক মোঃ সুলতান খাঁন, প্রচার সম্পাদক বজলুর রহমান চৌধুরী, সমাজ কল্ল্যান বিষয়ক সম্পাদক মোঃ সেলিম সরদার, তথ্য বিষয়ক সম্পাদক মোঃ রাকিব খাঁন, ক্রীড়া সম্পাদক জাবেদ প্রধান, কোষাধ্যক্ষ আব্দুস সালাম, আইন বিষয়ক সম্পাদক মোঃ নাদিম, সদস্য মোঃ আলী হোসেন, জাকির হোসেন জুয়েল, রায়হান মাষ্টার ও শাকিল খাঁন সহ প্রমূখ।