ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত নারায়ণগঞ্জ-৪ আসনে হাতপাখা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি ইসমাঈল সিরাজী বলেছেন, আগামী ১২ তারিখের নির্বাচনে ২টি ভোট হবে, একটি হলো জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে গণভোট আরেকটি হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন।
এ দু'টি নির্বাচনে আমাদের বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হবে।
তিনি আরো বলেন, দেশ গঠনে গণভোটে হ্যাঁ বলুন তখা গণভোটে হ্যাঁ এর ঘরে টিক চিহ্ন দিন এবং ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় হাতপাখায় ভোট দিন।
৬ ফেব্রুয়ারী শুক্রবার দিনব্যাপী ফতুল্লার বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ, উঠান বৈঠক ও পথসভায় তিনি এসব কথা বলেন।


































আপনার মতামত লিখুন :