নারায়ণগঞ্জ আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রিকশা প্রতীকের পক্ষে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
শনিবার সকাল ১০টায় নারায়ণগঞ্জের ভূইগড় এটুজেট স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ জনসভা আয়োজন করা হয়েছে।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতা মাওলানা মামুনুল হক।
জনসভায় আরও উপস্থিত থাকবেন ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় শীর্ষ নেতৃবৃন্দসহ মহানগররের নেতৃ বর্গ ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় ঐক্য সমর্থিত ও বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত নারায়ণগঞ্জ আসনের এমপি প্রার্থী খন্দকার আনোয়ার হোসেন রিকশা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। জনসভাটি তাঁর নির্বাচনী প্রচারণার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।
এ বিষয়ে নারায়ণগঞ্জ -৪ রিকশা মার্কার নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সমন্বয়ক মুহাম্মদ নাজমুল হুদা রনি গণমাধ্যমকে জানান, শনিবারের এই জনসভাকে ঘিরে আমরা সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করছি। মাওলানা মামুনুল হকসহ ১১ দলের শীর্ষ নেতৃত্বের উপস্থিতি জনসভাকে আরও শক্তিশালী করবে ইনশাআল্লাহ। জনগণের ব্যাপক উপস্থিতি হবে বলে আমরা আশাবাদী।
আয়োজকরা জানিয়েছেন, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে জনসভা সম্পন্ন করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।


































আপনার মতামত লিখুন :